ফেসবুকের অন্দরমহলের কর্মীরাও এবার ফুঁসছেন! কর্পোরেট জগত থেকে রাজনীতি কীভাবে আলোড়িত হচ্ছে
ফেসবুকের অন্দরমহলের কর্মীরাও এবার ফুঁসছেন! কর্পোরেট জগত থেকে রাজনীতি কীভাবে আলোড়িত হচ্ছে
বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এবার নিজের পাবলিক রিলেশন ও রাজনৈতিক সংকট নিয়ে চরম বিপাকে। তাও আবার ভারতের মতো জায়গায়, যেখানে সবচেয়ে বেশি ব্যবসায়িক সম্ভবনা রয়েছে জাকারবার্গের সংস্থার। উল্লেখ্য, এবার ফেসবুক নিয়ে স্বয়ং সংস্থার কর্মীরাই প্রশ্ন তুলতে শুরু করেছে।

প্রশ্ন তুলছেন ফেসবুক কর্মীরা
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের সমস্ত কোণে ফেসবুক কর্মীরা সংস্থার নীতি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যে ঘটনার কেন্দ্রীয় চরিত্র বিজেপি সাংসদের একটি বিতর্কিত পোস্ট ও তা নিয়ে ফেসবুকের তাবড় কর্তা আঁখি দাসের পদক্ষেপ।

সাম্প্রদায়িকতার অভিযোগ ও চিঠি
ফেসবুকের কর্মীদের একাংশ সংস্থার কর্তাদের একটি চিঠি পাঠিয়ে লিখেছেন, সংস্থায় কর্মরত মুসলিম সম্প্রদায় ফেসবুকের মালিকানার কাছ থেকে গোটা বিষয়টি নিয়ে শুনতে চায়। কোন নীতিতে সংস্থা এগিয়ে যাচ্ছে , তা ভারতের ঘটনার প্রেক্ষিতে তাঁরা জানতে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এই গোপন তথ্য প্রকাশ্যে এনেছে।

সমস্যার সূত্রপাত কোথায়?
অভিযোগ রয়েছে, ফেসবুকের তাবড় এক্সিকিউটিভ আঁখি দাস এক কর্মীকে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া সাইটটিতে বিজেপি নেতার পোস্টের ক্ষেত্রে 'হেট স্পিচ' নীতি লাগু করলে ,ভারতে সংস্থার ক্ষতি হতে পারে। আর এই অগ্নিগর্ভ অভিযোগের জেরে ফেসবুক নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে।

রাজনীতি তুঙ্গে
ফেসবুক ঘটনা নিয়ে সংসদীয় তদন্তের ডাক দিয়েছে কংগ্রেস। এদিকে তথ্য ও সম্প্রচার বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি থেকে ফেসবুককে সমন করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে প্রভিলেজ মোশন নোটিসের প্রবও চলেছে।












Click it and Unblock the Notifications