দু'টি বিমানবন্দরের এক্সটেনশন, তিন মেট্রোর অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, তালিকায় বাংলাও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার তিনটি মেট্রো প্রকল্পের পাশাপাশি দুটি বিমানবন্দরের এক্সটেনশনের অনুমোদন দিয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাও।
অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে পটনার বিহতায় একটি নতুন সিভিল এনক্লেভের জন্য আনুমানিক ১৪১৩ কোটি টাকা বরাদ্দ। নতুন টার্মিনাল বিল্ডিয়ের মাধ্যমে পটনা বিমানবন্দরের ওপরে চাপ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

পটনা বিমানবন্দরের সম্প্রসারণ
এই সম্প্রসারণে প্রতি পিক আওয়ারে তিন হাজার যাত্রী-সহ বছরে ৫০ লক্ষ যাত্রী চলাচলের ক্ষমতা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ভবিষ্যতে তা বাড়িয়ে এক কোটি করার ক্ষমতাও রাখা হবে। এই সম্প্রসারণে এ-৩২১/বি ৭৩৭-৮০০ ও এ-৩২০ বিমানের জন্য দশটি পার্কিং বে রাখা হবে।
পটনা থেকে প্রায় ২৮ কিমি দূরে একটি অপারেসন ডিফেন্স বিমানবন্দর রয়েছে, সেখানে সিভিল বিমানবন্দর তৈরির পরিকল্পনা করা হয়েছে।
বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ
বাংলার ক্ষেত্রে শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন টার্মিনাল বিল্ডিং হবে ৭০,৩৯০ বর্গমিটার জুড়ে। পিক আওয়ারে তিন হাজার যাত্রী থাকার এবং বছরে এককোটি যাত্রী যাতায়াতের জন্য পরিকল্পনা করা হয়েছে।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, বাগডোগরা দ্রুত বর্ধনশীল এবং উত্তর-পূর্বের সঙ্গে সংযোগের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রসারণের জন্য খরচ ধরা হয়েছে ১৫৪৯ কোটি টাকা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মেট্রো প্রকল্প
তিন মেট্রো প্রকল্পের মধ্যে সবকটিই দক্ষিণ ভারতের।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা বেঙ্গালুরু মেট্রো রেল প্রকল্পের তৃতীয় পর্যায়ের সবুজ সংকেত দিয়েছে। যেখানে ৩১ টি স্টেশন তৈরির মাধ্যমে মেট্রোকে ৪৪.৬৫ কিমি প্রসারিত করা হবে।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা থানে ইন্টিগ্রাল মেট্রোল রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। সেখানে ২৯ কিমিতে ২২ টি স্টেশন তৈরি করা হবে। এই মেট্রো লাইনটি ২০২৯ সালের মধ্যে দৈনিক ৬.৪৭ লক্ষ যাত্রী পরিবহণের ক্ষমতা সম্পন্ন হবে।
- কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত তৃতীয় মেট্রো প্রকল্পটি হল পুনের সোয়ারগেট থেকে কাটরাজ আন্ডারগ্রাউন্ড লাইন এক্সটেনশন।












Click it and Unblock the Notifications