Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক ফেটে বিপর্যয়, নওগাঁও থানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৯ জনের

জম্মু কাশ্মীরের শ্রীনগর লাগোয়া নওগাঁও থানায় শুক্রবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে থমকে গেল এলাকা। ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করে আনা বিস্ফোরক পরীক্ষা করতে গিয়েই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের, আহত ২৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মী, ফরেনসিক দপ্তরের আধিকারিক ও শ্রীনগর প্রশাসনের দুই কর্মী।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জওয়ানরা। আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল ও এসকে আইএমএসে। গোটা থানা চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

নওগাঁও থানার তদন্তেই ধরা পড়ে জইশ ই মহম্মদের পোস্টার চক্র। এলাকায় ছড়ানো পোস্টার থেকে উঠে আসে হোয়াইট কলার টেরর নেটওয়ার্কের হদিশ যেখানে জড়িয়ে ছিল উচ্চশিক্ষিত, পেশাদার তরুণ, ডাক্তার সহ একাধিক টেরর ডাক্তার । তাঁদের পাক সহ বিভিন্ন বিদেশি জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের।

অক্টোবরে গ্রেপ্তার হয় প্রথম সন্দেহভাজন ডাক্তার আদিল আহমদ রাঠের। পোস্টার লাগানোর ভিডিয়ো দেখে তাঁকে শনাক্ত করে পুলিশ। পরে তাঁর লকার থেকে উদ্ধার হয় একটি অ্যাসল্ট রাইফেলও।

রাঠরকে জেরা করতেই আরও এক ডাক্তার মুজাম্মিল শাকিলের নাম সামনে আসে। ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজে কর্মরত শাকিলের ঠিকানা ও সংশ্লিষ্ট জায়গায় যৌথ অভিযানে উদ্ধার হয় প্রায় ৩০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এরপরই গ্রেপ্তার হয় আরেক ডাক্তার, শাহিন সঈদ।

এই জাল ভাঙতে ভাঙতেই ঘটে যায় আরেক মর্মান্তিক ঘটনা। দিল্লির রেড ফোর্টের কাছে সিগন্যালের অপেক্ষায় দাঁড়ানো একটি হুন্ডাই i20 তে আকস্মিক বিস্ফোরণে মারা যান অন্তত ১৩ জন। পরে জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন আর এক ডাক্তার উমর নবি।
এনআইএর সূত্রের দাবি, বোমা তৈরির রাসায়নিক বাজেয়াপ্ত হওয়ার পরই আতঙ্কে পালানোর চেষ্টা করছিল সন্দেহভাজনরা। হঠাৎচাপা পরিস্থিতিতে সঠিকভাবে আইইডি সংযুক্ত করা হয়নি, তাই বিস্ফোরণটি পরিকল্পনামাফিক হয়নি বলেই মনে করছেন তদন্তকারীরা।

ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক নওগাঁও থানায় এনে পরীক্ষা চলছিল। পুলিশ ও ফরেনসিক দল বিস্ফোরকটি খতিয়ে দেখার সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় থানা চত্বর।

এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে উচ্চশিক্ষিত পেশাদারদের জঙ্গি সংগঠনের অন্দরে ঢুকে পড়ার প্রবণতা নিয়ে। জইশ ই মহম্মদের পোস্টার চক্র ভাঙতে গিয়ে যে ভয়াবহ সন্ত্রাস জাল সামনে এসেছে, তা উদ্বেগ বাড়াচ্ছে গোটা প্রশাসনের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+