Exit Polls 2022: রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষা! পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের হাতে

এবার পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের (aap) হাতে। রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে আপ অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে। তারপরেই সেখানে থাকতে চলেছে কংগ

এবার পঞ্জাবের ক্ষমতা যেতে চলেছে আপের (aap) হাতে। রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে আপ অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে। তারপরেই সেখানে থাকতে চলেছে কংগ্রেস (Congress)।

 কে কটা আসন পেতে পারে

কে কটা আসন পেতে পারে

রিপাবলিক ওয়ার্ল্ডের পি-মার্ক বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে পঞ্জাবে আপ পেতে পারে ৬২ থেকে ৭০ টি আসন। কংগ্রেস পেতে পারে ২৩-৩১ টি আসন। শিরোমনি অকালি গল পেতে পারে ১৬-২৪ টি আসন। বিজেপি পেতে পারে ১-৩ টি আসন। অন্যরা পেতে পারেন ১-৩ টি আসন।

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট

ভোট শতাংশের নিরিখে আপ পঞ্জাবে ৩৫.৬% ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ২৬.৯ শতাংশ ভোট। শিরোমনি অকালি দল এবং বিজেপি যথাক্রমে ২২.৩% এবং ৭.৭ % ভোট পেতে পারে। অন্যরা ৫.৫% ভোট পেতে পারে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

আসনের অঞ্চল ভিত্তিক ভাগ

আসনের অঞ্চল ভিত্তিক ভাগ

  • অঞ্চল ভিত্তিক আসন ভাগ করলে মাধা এলাকায় কংগ্রেস পেতে পারে ৬-১০ টি আসন। আপ পেতে পারে ৮-১২ টি আসন। অকালি গল পেতে পারে ৭-১১ টি আসন এবং বিজেপি পেতে পারে ১-৩ টি আসন। অন্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।
  • ২০১৭-র নির্বাচনে এই অঞ্চলের ২৫ টির মধ্যে কংগ্রেস পেয়েছিল ২২ টি। আর অকালি দল দুটি এবং বিজেপি একটি আসনে জয়ী হয়েছিল। কিন্তু আপ কোনো আসন পায়নি।
  • দোয়াবা এলাকায় এবার আপ ৫-১০ টি আসন পেতে পারে। কংগ্রেস ৭-১১ টি, অকালি গল ৪-৮ টি, বিজেপি০-৩ টি এবং অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
  • ২০১৭ সালে কংগ্রেস এখানকার ২৩ টি আসনের মধ্যে ১৫ টিতে জয়লাভ করেছিল। তৎকালীন অকালি গল-বিজেপি জোট ৫ টি এবং আপ ২ টি আসনে এবং অন্যরা একটি আসনে জয়ী হয়েছিল।
  • মালওয়া অঞ্চলে এবারের সমীক্ষা অনুযায়ী আপ ৪৪-৫৪ টই আসন পেতে পারে। কংগ্রেস ৭-১১টি, অকালি দল ৭-১১ টি, বিজেপি ১-৩ টি এবং অন্যরা ০-১ টি আসন পেতে পারে।
  • ২০১৭ সালে কংগ্রেস এখানকার ৬৯ টি আসনের মধ্যে ৪০ টি আসনে জয়ী হয়েছিল। অকালি দল এবং বিজেপি জোট ৮ টি এবং আপ ১৮ টি আসন জিতেছিল। অন্যরা পেয়েছিল ৩ টি আসন।
 এবার ভোট পড়েছিল ৭২%

এবার ভোট পড়েছিল ৭২%

উল্লেখ করা যেতে পারে এবার পঞ্জাবে ভোট পড়েছিল ৭২%-এর মতো। যা ২০১৭-র থেকে প্রায় ৫ শতাংশ কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+