North East India Exit Poll Result 2024: অসম-ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের আট রাজ্য এবার দাপট কার?
Uttar Pradesh Exit Poll Result 2024: সারা ভারতে বিজেপি তথা এনডিএ-র জয়ের ধারা বজায় থাকতে চলেছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও। উত্তর-পূর্বের আট রাজ্যে আসন রয়েছে ২৭ টি।
অসমে পোল অফ দ্য পোলসে এনডিএ পেতে পারে ১১ টি আসন এবং ইন্ডিয়া ব্লক ও অন্যরা পেতে পারে দুটি ও একটি আসন।

- নিউজ ১৮ মেগা এক্সিট পোল অনুসারে অসমের ১৪ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ১০-১৩ টি আসন। অন্যদলগুলি, বিশেষ করে এআইইউডিএফ পেতে পারে একটি আসন। কংগ্রেস পেতে পারে ২-৫ টি আসন।
- চাণক্যের এক্সিট পোল বলছে বিজেপি ও তার সহযোগীরা ১২ টি আসন পেতে পারে। কংগ্রেস ও এআইইউডিএফ পেতে পারে এক থেকে দুটি আসন।
- ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অসমে ৯-১১ টি আসন পেতে পারে। ইন্ডিয়া ব্লক পেতে পারে ২-৪ টি আসন।
- সিভোটার বলছে এনডিএ পেতে পারে ১০-১২ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ২-৪ টি আসন।
- টাইমস নাও বলছে এনডিএ পেতে পারে ১২ টি আসন এবং কংগ্রেস ও অন্যরা পেতে পারে একটি করে আসন।
- ম্যাট্রিজ বলছে এনডিএ পেতে পারে ১০-১২ টি আসন এবং ইন্ডিয়া ব্লক ও অন্যরা পেতে পারে শূন্য থেকে দুটি করে আসন।
- প্রসঙ্গত, ২০১৯-এর নির্বাচনে বিজেপি ১৪ টি আসনের মধ্যে পেয়েছিল নটি আসন। কংগ্রেস তিনটি এবং এআইইউডিএফ পেয়েছিল একটি আসন এবং নির্দলরা পেয়েছিল একটি আসন।
সিকিম
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে সিকিমের একটি মাত্র আসন পেতে পারে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট।
ত্রিপুরা
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে ত্রিপুরার উভয় লোকসভা আসন পেতে পারে এনডিএ। ত্রিপুরা পশ্চিম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং ত্রিপুরা পূর্ব সংরক্ষিত আসনে জয়ী হতে পারে টিএমপি প্রার্থী কীর্তি সিং দেববর্মা। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি দুটি আসনেই জয়লাভ করেছিল।
মণিপুর
পি-মার্কের এক্সিট পোল অনুসারে মণিপুরের দুটি আসনের মধ্যে একটি পেতে পারে ইন্ডিয়া ব্লক এবং অন্যটি পেতে পারে অন্য দলের দখলে।
মেঘালয়
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে মেঘালয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দুটি আসনের একটিতে জয়ী হতে পারে। আরেকটি পেতে পারে স্থানীয় দল।
মিজোরাম
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে মিজোরামের একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস।
নাগাল্যান্ড
নাগাল্যান্ডের একটি মাত্র লোকসভা আসনে জয়ী হতে পারে কংগ্রেস। এমনটাই বলছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল।
অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশের দুটি আসনেই যেতে পারে বিজেপির দখলে। যার একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications