Jammu and Kashmir Exit Poll: ত্রিশঙ্কুর শঙ্কা জম্মু-কাশ্মীরে! শেষ নির্বাচনে কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়? দেখুন

Jammu and Kashmir Exit Poll: দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Assembly Election)। মোট ৯০টি আসনের মধ্য়ে তিন দফায় সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। ৮ অক্টোবর মঙ্গলবার রয়েছে ভোটগণনা (Jammu and Kashmir Poll Result)। তার আগে আজ হরিয়ানার বিধানসভা ভোট শেষ হলে একসঙ্গে জানা যাবে দুই রাজ্য়ের বুথ ফেরত সমীক্ষার (Exit poll 2024) হাল।

২০১৯ সালে ৩৭০ ধারা রদের (Article 370) পর এই প্রথম বিধানসভা ভোট হল জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir Assembly Election)। ২০১৪-র পর সোজা ২০২৪। দশ বছরে কেটেছে ভয়। গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন উপত্য়কাবাসী। বিগত লোকসভা নির্বাচনেই ভোটদানের পর বিধানসভাতেও ভোটদানের হারই তা প্রমাণ করে দিয়েছে। বিধানসভা নির্বাচনেও প্রচার চলেছে জোরকদমে।

Jammu and Kashmir Exit Poll

জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই। বড় শক্তি হিসেবে নাম জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP) ও ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট (NC CONGRESS) এবং বিজেপির (BJP)। লড়াইয়ে রয়েছে বারামুল্লার নির্দল সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত শেখ রশিদের গড়া নতুন দল আওয়ামি ইত্তেহাদ পার্টিও।

২০১৪-এর বুথ ফেরত সমীক্ষা (Jammu Kashmir Exit Poll 2014) অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিজেপি, ন্য়াশনাল কনফারেন্স ও কংগ্রেসের থেকে এগিয়ে রাখা হয়েছিল পিডিপিকে। ২০১৪ তে জম্মু ও কাশ্মীরে ৮৭ আসনের বিধানসভায় ম্য়াজিক ফিগার (Magic Figure) ছিল ৪৪। যদিও সি ভোটার বুথ ফের সমীক্ষায় আশঙ্কা করা হয়েছিল নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা (Majority Mark) পাবে না কোনও দলই।

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় (C Voter Exit Poll) পিডিপিকে ৩২ থেকে ৩৮টি আসন দেওয়া হয়। বিজেপিকে ২৭ থেকে ৩৩টি আসন দেওয়া হয় ওই সমীক্ষায়। এছাড়া ন্য়াশনাল কনফারেন্স ও কংগ্রেসের জন্য় যথাক্রমে ৮ থেকে ১৪টি ও ৪ থেকে ১০টি আসন বরাদ্দ করা হয়।

যদিও শেষ পর্যন্ত ২০১৪ এর বিধানসভা নির্বাচনে পিডিপি জেতে ২৮টি আসনে। ২৫ টি আসনে সেবারে জয়লাভ করে বিজেপি। ১৫টি আসনে জেতে ন্য়াশনাল কনফারেন্স ও ১২টি আসনে কংগ্রেস। এরপর কেটে গিয়েছে ১০ বছর।

যদিও এবারের জম্মু-কাশ্মীর নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু (Hung Assembly) হতে পারে বলে অভিমত প্রকাশ করেছে নানা মহল। অনেক আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি বিজেপি। আঞ্চলিক দলগুলিতে ভোট ভাগাভাগি হয়ে পড়লে এটাই হতে পারে অন্য়তম কারণ। এদিকে কংগ্রেস ও এনসির সঙ্গে জোটে রাজি হয়নি পিডিপিও। জম্মু কাশ্মীরে স্থায়ী সরকার নাকি ত্রিশঙ্কু ফলাফল হয় তা জানা যাবে ৮ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+