মাঝরাতে দুঃসাহসিক ডাকাতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে, নৃশংসভাবে খুন মন্ত্রীর স্ত্রী
বুধবার সকালেই নৃশংস এক খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল দিল্লিতে। খুন হয়ে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম। পেশায় তিনি আইনজীবী ছিলেন বলে জানা যাচ্ছে।ঙ্গলবার রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকা নিজ বাড়িতেই খুন হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

পুলিশ সূত্রে খবর, মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজু লখন নামে এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একইসঙ্গে তার আরও দুই সঙ্গীর খোঁজ চলছে বলেও জানিয়েছেন ডিসিপি ইঙ্গিত প্রতাপ সিং। যদিও এর পিছনে বড় কোনও রহস্য রয়েছে বলেই মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ স্থানীয় ধোপা তার দুই সঙ্গীকে নিয়ে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢোকে। কিন্তু উদ্দেশ্য ছিল মূলত ডাকাতি। সকলকে একটি ধরে বন্দি করে রাখা হয়। এরপরেই তাদের কাজে বাধা দেওয়ায় কিট্টি কুমারমঙ্গলমের উপর চড়াও হয় দুস্কৃতি দল। অন্য ঘরে নিয়ে গিয়ে কিট্টির শ্বাসরোধ করে খুন করে আততায়ীরা। আহত হন পরিচারিকা মঞ্জু। পরবর্তীতে গোটা ঘটনা ঘটে যাওয়ার পর ডাকাত দল চলে গেলে এই পরিচারিকাই কোনও মতে নিজেকে বাঁধন মুক্ত করে প্রতিবেশীদের ডাকেন।
প্রতিবেশীরাই পরবর্তীতে পুলিশে খবর দেন। কিন্তু মঞ্জুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্তমানে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, সালেমের কংগ্রেস সাংসদ রঙ্গরাজন কুমারমঙ্গলম ১৯৯১ সালে আইন-বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন বলে জানা যায়। তাঁর স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications