'মহান সন্তানকে হারাল দেশ', অটল প্রয়াণে শোকবার্তা প্রাক্তন প্রতিপক্ষ প্রণব মুখোপাধ্যায়ের

বাজপেয়ীর প্রয়াণের খবর পেয়েই প্রণব মুখোপাধ্যায় শোকবার্তায় নিজের সমবেদনার কথা ব্যক্ত করেছেন।

অটল বিহারী বাজপেয়ী অনেক আগে রাজনীতিতে এসেছিলেন। তিনি এসেছিলেন কিছুটা পরে। রাজনৈতিক দ্বন্দ্ব হাজারো থাকলেও প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ প্রায় সকলের সঙ্গেই সদভাব ছিল বাজপেয়ীর। এদিন বাজপেয়ীর প্রয়াণের খবর পেয়েই প্রণব মুখোপাধ্যায় শোকবার্তায় নিজের সমবেদনার কথা ব্যক্ত করেছেন।

মহান সন্তানকে হারাল দেশ, অটল প্রয়াণে শোকবার্তা প্রাক্তন প্রতিপক্ষ প্রণব মুখোপাধ্যায়ের

তিনি বলেছেন, অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে আমি মর্মাহত। বিরোধীপক্ষে থাকাকালীন এক নীতিনিষ্ঠ সমালোচক ও প্রধানমন্ত্রী হিসাবে সকলের মত নিয়ে চলার চেষ্টা করতেন তিনি। মনেপ্রাণে আগাগোড়া গণতন্ত্রের প্রতি টান ছিল তাঁর। তাঁর প্রয়াণে ভারত এক মহান সন্তানকে হারাল। শেষ হল এক অধ্যায়ের।

এর পাশাপাশি প্রণব মুখোপাধ্যায় তাঁর সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতিও। বাজপেয়ীর পালিত কন্যা নমিতা ভট্টাচার্যকে চিঠি লিখে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। লিখেছেন, এই কঠিন সময়ে কোনও শব্দই সান্ত্বনা দিতে পারবে না। আমাদের প্রার্থনা তোমাদের সঙ্গে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+