নোটবাতিল সুপরিকল্পিত আর্থিক নয়-ছয়! মোদী সরকার মিথ্যাবাদী, বললেন চিদাম্বরম
নোটবাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। কার্যত মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়েছে তিনি।
নোটবাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। কার্যত মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়েছে তিনি। চিদাম্বরমের অভিযোগ, ৯৯.৩ শতাংশ বাতিল নোটই ফিরে এসেছে। নোটবাতিলকে সুপরিকল্পিত আর্থিক নয়ছয় বলেও অভিযুক্ত করেছেন তিনি।

কলকাতায় নোটবাতিল নিয়ে চিদাম্বরম বলেন, সরকার রাজস্ব ঘাটতি পূরণ করতে পারেনি। জিএসটি কালেকশনেও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সরকার। সরকারের মুখে এখন আর আচ্ছে দিনের কথা শোনা যাচ্ছে না বলেও কটাক্ষ করেন চিদাম্বরম।
নোট বাতিলকে সুপরিকল্পিত আর্থিক নয়ছয় বলে অভিযুক্ত করে চিদাম্বরমের অভিযোগ, এর ফলে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। অনেক ক্ষুদ্র ও কুটির শিল্প বন্ধ হয়ে গিয়েছে। নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যুও হয়েছে। এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথাও উল্লেখ করেন তিনি।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের ওপর চাপ তৈরিরও অভিযোগ করেছেন তিনি। আরবিআই-এর ৭ নম্বর ধারায় তাদের কাজে হস্তক্ষেপের চেষ্টা চলছে বলে ও অভিযোগ করেন তিনি। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদত্যাগ করলে পরিণতি মারাত্মক হবে বলেও মন্তব্য করেছেন চিদাম্বরম।
দ্বিতীয় বর্ষপূর্তিতে নোটবাতিলের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলির দাবি, নোটবাতিল করে জালিয়াতি বন্ধ করা উদ্দেশ্য ছিল না। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোনা করেছেন পি চিদাম্বরম। কেন্দ্রীয় মন্ত্রী তথা সরকারকে কার্যত মিথ্যাবাদী বলেছেন তিনি।
FM says “Confiscation of currency was not an objective of demonetisation”. Will someone please remind him of what he told the media and what the AG told the Supreme Court?
— P. Chidambaram (@PChidambaram_IN) November 8, 2018
The dream was to gain Rs 3 lakh to Rs 4 lakh crore. Thanks to the rampant money laundering at bank counters, that dream turned into a pipe dream
— P. Chidambaram (@PChidambaram_IN) November 8, 2018
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications