এভাবে চললে ২০১৯-এ বিজেপির ফল শোচনীয় হবে! সাবধান-বাণী যোগীর রাজ্যের প্রাক্তন সাংসদের

পিছিয়ে পড়া ও দলিতদের অবহেলার জন্যই উপনির্বাচনে হেরেছে বিজেপি। এমনটাই মন্তব্য করলেন উত্তর প্রদেশে বিজেপির প্রাক্তন সাংসদ রমাকান্ত যাদব। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ২০১৯-এর বিজেপির ফল শোচনীয় হবে।

পিছিয়ে পড়া ও দলিতদের অবহেলার জন্যই উপনির্বাচনে হেরেছে বিজেপি। এমনটাই মন্তব্য করলেন উত্তর প্রদেশে বিজেপির প্রাক্তন সাংসদ রমাকান্ত যাদব। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ২০১৯-এর বিজেপির ফল শোচনীয় হবে বলে মন্তব্য করেছেন এই বিজেপি নেতা।

বিজেপির ফল নিয়ে সাবধান বাণী যোগীর রাজ্যের নেতার

বিজেপির প্রাক্তন সাংসদ রমাকান্ত যাদব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেছেন। তিনি বলেছেন, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তর প্রদেশের পিছিয়ে পড়া এবং দলিতদের চরম অবহেলা করা হচ্ছে। দলিতদের সংরক্ষণ নিয়ে যোগী সরকারের কার্যকলাপের সমালোচনা করেছেন বিজেপির এই প্রাক্তন সাংসদ। পিছিয়ে পড়া এবং দলিতদের সঙ্গে ছেলেখেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আজমগড়ের প্রাক্তন এই বিজেপি নেতা। এইভাবে চলতে থাকলে ২০১৯-এর নির্বাচনে ভুগতে হবে বিজেপিকে। সতর্কবার্তা দিয়েছেন রমাকান্ত যাদব।

বিজেপির ফল নিয়ে সাবধান বাণী যোগীর রাজ্যের নেতার

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। তাঁর মতে পুজো-পাঠ করা একজন নেতাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। সরকার চালানো তাঁর কাজ নয় বলেও মন্তব্য করেছেন রমাকান্ত যাদব। তাঁর অভিযোগ, পিছিয়ে পড়া এবং দলিতদের সম্মান দিচ্ছেন না যোগী আদিত্যনাথ।

শুধু রমাকাণ্ড যাদবই নন, এর আগে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মতো বিজেপি সাংসদও বিজেপির কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+