বিভিন্ন খাতে ভাতা বৃদ্ধি! ফের মাইনে বাড়ল সরকারি কর্মীদের
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখরব। স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানিয়েছেন, কর্মীদের শিশুদের পড়াশোনার ভাতা, হস্টেল ভাতা, পর্যটন ভাতা, এলটিসি, চিকিৎসা ভাতা খাতে অর্থ বরাদ্দ হয়েছে
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখরব। স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানিয়েছেন, কর্মীদের শিশুদের পড়াশোনার ভাতা, হস্টেল ভাতা, পর্যটন ভাতা, এলটিসি, চিকিৎসা ভাতা খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্য, বর্তমানে কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীর, লাদাখের ৪.৫ লক্ষ সরকারি কর্মী কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন। এজন্য কেন্দ্রের তরফে প্রায় ৪৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কবে থেকে সুবিধা
যবে থেকে দুই কেন্দ্র শাসিত অঞ্চল কাজ শুরু করেছে, ২০১৯-এর ৩১ অক্টোবর থেকে কর্মীরা এই সুবিধা পাবেন।

কারা পাবেন সুবিধা
যেসব সরকারি কর্মী কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে কাজ করেন, তাঁরাই এই সুবিধা পাবেন।

অর্থ কমিশনের সাহায্য
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ১৪ তম অর্থ কমিশনের সাহায্য হিসেবে ১৪,৫৫৯.২৫ কোটি টাকা বর্তমানে দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই টাকার মধ্যে ২৯৭৭.৩১ কোটি টাকা কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর পেয়েও গিয়েছে। অন্যদিকে ১২৭৫.৯৯ কোটি টাকা পেয়েছে লাদাখ।

সুবিধা দিতে তৎপর কেন্দ্র
সংবিধানের ৩৫এ ধারা এবং ৩৭০ ধারার অবলুপ্তির ফলে বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এই এলাকার মানুষ। কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর থেকে দেশের অন্য অংশের সঙ্গে এই অঞ্চলও যাতে এগিয়ে যেতে পারে, তার জন্য কেন্দ্র সরকার তৎপর রয়েছে।












Click it and Unblock the Notifications