Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EPFO-র ২০২২-২৩ আর্থিক বছরের সুদের হার নির্ধারণ! আগের বারের তুলনায় সামান্য বৃদ্ধি

আর্থিক বর্ষ ২০২২-২৩ শেষ হওয়ার আগেই এই আর্থিক বছরের জন্য সুদের হার ঘোষণা করল ইপিএফও। এই বছরের জন্য সুদের হার ৮.১৫ শতাংশ ধার্য করা হয়েছে, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। যদি সুদের হার তাই হয়, তবে তা হবে গতবারের থেকে সামান্য কিছুটা বৃদ্ধি। গতবছর অর্থাৎ ২০২১-২২-এ সুদের হার রাখা হয়েছিল ৮.১০ শতাংশ।

EPFO-র ২০২২-২৩ আর্থিক বছরের সুদের হার নির্ধারণ! আগের বারের তুলনায় সামান্য বৃদ্ধি

সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি সুদের হার নির্ধারণ করলে অর্থমন্ত্রক এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বোর্ড অফ ট্রাস্টিতে সরকারের প্রতিনিধি ছাড়াও শ্রমিকদের প্রতিনিধিরাও রয়েছেন। ইপিএফ-এর যেসব সব অ্যাকাউন্ট ট্রাস্টের সঙ্গে রয়েছে, সবাই ২০২২-২৩ আর্থিক বছরের জন্য এই সুদ পাবেন। অর্থমন্ত্রকের সিদ্ধান্তের পরে ৫ কোটির বেশি গ্রাহকের অ্যাকাউন্টে সুদ জমা হবে।

বেসরকারি ক্ষেত্রের বেতনভুক কর্মীদের বাধ্যতামূলকভাবে ইপিএফ-এ টাকা জমা রাখতে হয়। পাশাপাশি নিয়োগকর্তারও এক্ষেত্রে টাকা জমা করেন। একজন কর্মীর মাসের মজুরির ১২ শতাংশ টাকা ইপিএফ-এ জমা করবেন। অন্যদিকে নিয়োগকর্তার ক্ষেত্রে ৩.৬৭ শতাংশ টাকা জমা হয়। বাতি ৮.৩৩ শতাংশ টাকা পেনশন স্কিমে চলে যায়। ১৯৫২ সালের আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে ২০ কিংবা তার বেশি লোক রয়েছে, সেখানে ইপিএফ কার্যকরী।

গত বছরের মার্চে ইপিএফও-তে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়। যা ছিল গত ১০ বছরে সর্বনিম্ন সুদের হার। গত ২০১৯-২০ সুদের হার ছিল ৮.৫%। ২০১৫-১৬-তে সুদের হার ছিল ৮.৮ শতাংশ। ২০১৬-১৭-এ সুদের হার ছিল ৮.৬৫%, ২০১৭-১৮-তে সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ।

অবসর গ্রহণের সময় কিংবা চাকরির শেষে সেই কর্মীকে সুদ-সহ টাকা ফেরত দেওয়া হয়।

যে কোনও কর্নী চারটি উপায়ে অ্যাকাউন্টের ব্যালান্স পরীক্ষা করতে পারেন। তার মধ্যে রয়েছে উমং অ্যাপ, ইপিএফ পোর্টাল, মিসড কল এবং এসএমএস-এর মাধ্যমে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+