Jammu and Kashmir: সীমান্তে এলাকায় পাঁচ জঙ্গিকে খতম, বড় সাফল্য ভারতীয় সেনার

Jammu and Kashmir: ভূস্বর্গে বড়সড় সাফল্য! পাঁচ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলাতে সকাল থেকেই তল্লাশি শুরু করে সেনা এবং পুলিশ। আর সেই সময় যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি বলে জানা গিয়েছে।

আর তাতে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনার পরেই তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। অন্যদিকে পাঁচ জঙ্গির মৃত্যুর খবরও স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে।

ভারত-পাকিস্তান সীমান্তে বড় সাফল্য ভারতীয় সেনার

সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কাশ্মীর পুলিশের ADGP বিজয় কুমার জানিয়েছেন, এই ঘটনার পরেই জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, যৌথবাহিনী জোরদার তল্লাশি চালাচ্ছে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

তিনি জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন সকাল থেকে অপারেশন শুরু হয়। ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন জুমাগুন্ড (Jumagund) এলাকাতে তল্লাশি চলাকালীন জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি শুরু হয়। আর তাতেই পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে।

মনে করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। আর ছক ফাঁস করে দিল বাহিনী। এই ঘটনার পর একদিকে যেমন জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

অন্যদিকে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও ফোর্সকে বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হচ্ছে বলেও খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কুপওয়ারা এলাকাতে দুই জঙ্গিকে গুলি করে খতম করে ভারতীয় সেনা।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড় সাফল্য সেনাবাহিনীর। খতম হওয়া জঙ্গিরা পাকিস্তানের বাসিন্দা বলেই অনুমান। তবে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে খবর। উল্লেখ্য, মাসখানেক আগে শ্রীনগরে একটি সেনা গাড়িতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই সময় থেকেই কার্যত হাই অ্যালার্ট রয়েছে ভূস্বর্গে। সতর্ক ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+