সোপরে এনকাউন্টারে ১ জঙ্গির মৃত্যু! এলাকা ঘিরে তল্লাশি অভিযান নিরাপত্তা বাহিনীর
ভোর থেকে উত্তর কাশ্মীরের সোপরে শুরু হয়েছে এনকাউন্টার। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিগের মধ্যে শুরু হয়েছে গুলি যুদ্ধ। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর সোপরের হার্ডশিবা গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে।
ভোর থেকে উত্তর কাশ্মীরের সোপরে শুরু হয়েছে এনকাউন্টার। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিগের মধ্যে শুরু হয়েছে গুলি যুদ্ধ। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর সোপরের হার্ডশিবা গ্রামে এই সংঘর্ষ শুরু হয়েছে। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর তল্লাশি
পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায়, এলাকায় আশ্রয় নিয়েছে জঙ্গিরা। এরপরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ ও সেনার মিলিত বাহিনী। এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়। এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জঙ্গিরা।

গুলি যুদ্ধ চলছে
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় গুলি যুদ্ধ জারি রয়েছে।

২১ জুন ৪ জঙ্গির মৃত্যু
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের যাদিবাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টার হয়। জা যাদিবাল এলাকায় এতটি বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল ৩ জঙ্গি। সংঘর্ষে এদের মৃত্যু হয়। ওই দিন সোপিয়ানেও এক জঙ্গির মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications