Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: ভারতে আসছেন ইলন মাস্ক, মোদীর সঙ্গে বিশেষ বৈঠকের সম্ভাবনা, বাড়ছে বিপুল বিনিয়োগের জল্পনা

অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে মাস্ক নিজেই জানালেন তিনি ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। মাস্কের সঙ্গে মোদীর বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই বিনিয়োগের জল্পনা শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে মাস্কের ভারত সফরে বিপুল বিনিয়োগ আসতে পারে।

ভোেটর মুখে মাস্কের ভারতে আসার খবরে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও ২০২৪ সালে তিনি ভারতে আসবেন বলে আগেই জানিয়েছিলেন। গতবছর মাস্ক ভারতে এলেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। তাই এবার সোশ্যাল মিডিয়া পোস্টে ভারত সফরে আসার কথা জানিয়ে টেলসার প্রতিষ্ঠাতা লিখেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য। উদগ্রীব হয়ে রয়েছেন।

Elon Musk

জানা গিয়েছে এপ্রিলেই ভারতে আসতে পারেন মাস্ক। ভারতে প্রধানত তাঁর সংস্থার জন্য জমি দেখতে আসবেন টেলসার উচ্চপদস্থ কর্মকর্তারা। আগামী ২২ এপ্রিল হয়তো ভারতে আসবেন মাস্ক। সব ঠিক ঠাক থাকলে সেসময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে ভারতে বিপুল বিনিয়োগের প্রস্তাব আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতে টেলসা ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে এমনই পরিকল্পনা রয়েছে। সেই গাড়ি তৈরির কারখানার জন্য জমি দেখতে আসছেন মাস্ক এবং টেলসার উচ্চ পদস্থ আধিকারীকরা। মাস্কের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ বিশেষ আশার আলো দেখাবে বাণিজ্যে এমনই মনে করছেন অর্থনীতিবিদরা। টেলসা ভারতে বিনিয়োগ করলে কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+