পঞ্চায়েত নির্বাচনের আগে 'ধাক্কা' মমতার! বাংলার পরিবেশ নিয়ে যা বললেন প্রাক্তন ইনফোসিস কর্তা

বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ইনফোসিস কর্তা মোহনদাস পাই। সভ্রান্ত এবং শিক্ষিত বাঙালি এখন বাংলা ছাড়া। তাঁরা এখন ভারতের বাকি অংশকে গড়ে তুলছেন বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ইনফোসিস কর্তা মোহনদাস পাই। সভ্রান্ত এবং শিক্ষিত বাঙালি এখন বাংলা ছাড়া। তাঁরা এখন ভারতের বাকি অংশকে গড়ে তুলছেন বলে মন্তব্য করেছেন তিনি। বাংলার রাজনীতি নিম্নগামী এবং সেরা ও উজ্জ্বল সন্তানদের রাজ্য ছাড়া করা হয়েছে বলে টুইটে বলেছেন তিনি। একদা মহান রাজ্য এখন অতীতের ছায়া মাত্র, যার কোনও আশা নেই বলে মন্তব্য করেছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনের আগে ধাক্কা মমতার! বাংলার পরিবেশ নিয়ে যা বললেন প্রাক্তন ইনফোসিস কর্তা

টুইটে মনিপাল গ্লোবাল এডুকেশনের চেয়ারম্যান বলেছেন, গরিব বিহারী, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা বড় সংখ্যায় আসছে। আর শিক্ষায় এগিয়া থাকার রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন ভাল চাকরির অভাবে।

২০১৯-এর সাধারণ নির্বাচন প্রসঙ্গে তাঁর মন্তব্য, নির্বাচন নিয়ে যেসব এক্সপার্টরা মন্তব্য করছেন, তাঁরা দেশের নাগরিকই নন। সরাসরি ভারত সম্পর্কে তাঁরা জানেন না বলে মন্তব্য করেছেন মোহনদাস পাই।

দেশের রাজনীতি নিয়েও মন্তব্য করেছেন পাই। বলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ভাল কাজ করেছেন। কিন্তু টিপু জয়ন্তী আর লিঙ্গায়েত ইস্যু তাঁর ক্ষতি করেছে। বিষয়টিকে খারাপ রাজনীতি বলে মন্তব্য করেছেন তিনি।

গত বছরের নভেম্বরে মোহনদাস পাই কলকাতায় এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, ফের শিল্পোন্নয়নের পথে পশ্চিমবঙ্গ। তবে সবার আগে তার ইমেজের পরিবর্তন করতে হবে। বিনিয়োগকারীদের মনেও বিশ্বাস জাগাতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+