ছত্তিশগড়ের জঙ্গল থেকে ১১ জন নক্সালকে ধরল সিআরপিএফ

সরকারি তরফে জানানো হয়েছে সিআরপিএফ ও রাজ্য পুলিশ যৌথ অভিযান চালায়। রাজ্যের সারগুজার কুসুমি এলাকার লাসুনপথ জঙ্গলে অভিযান চালানোর সময় এদের ধরে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা।
ওই সূত্রের তরফে জানানো হয়েছে, মোট ১১ জনকে ধরতে পেরেছেন জওয়ানরা। এদের মধ্যে ৬ জন মহিলাও রয়েছেন। এই ১১ জনকেই রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একটি .৩১৫ বোর পিস্তল এবং ২টি ডিটোনেটর ও বেশ কিছু পরিমাণ গোলাবারুদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এই সমস্ত জিনিসই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications