বিশ্বকর্মার বাহন হাতি , তাই ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে অভিনব উৎসবে মাতলেন বনকর্মীরা
বিশ্বকর্মা পুজোর দিন তাঁর বাহন হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা এবং সেখানে ঘুরতে আসা অন্যান্য পর্যটকরা। কয়েকদিন আগেই খুলেছে ডুয়ার্সের জঙ্গলগুলি। সঙ্গে সঙ্গে পর্যটকরা ভিঁড় করতে শুরু করে দিয়েছেন।
সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধুপঝোরা বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, জেনি নামে হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা। উল্লেখ্য প্রতিবছরই বিশ্বকর্মা পূজার দিন ডুয়ার্সের গরুমারা, রামশাই ধূপঝোড়া, মেদলায় হাতি পুজো হয়। পিলখানাগুলোতে এবার তাদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশ্যাল মেনুরও।

আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই ধূপঝোড়া, রামশাই, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে, মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।
আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপঝোড়ার মতো অভয়ারণ্যগুলিতে। পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতিবছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন পিলখানায়। তাঁদের ভিড়ে রীতিমতো জমজমাট হয়ে ওঠে পিলখানাগুলি।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications