কোভিড–১৯ টিকাকরণে ইলেকট্রনিক ভাউচার, কীভাবে এটা কাজ করবে জেনে নিন
সরকার মঙ্গলবার কোভিড–১৯ টিকাকরণের সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে। যার আওতায় নাগরিকরা ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে বেসরকারি টিকাদান কেন্দ্রগুলিতে অর্থনৈতিকভাবে দুর্বল ক্ষেত্রে আর্থিক সহায়তা করতে পারে। প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরণ নিয়ে নয়া নীতির কথা জানিয়েছিলেন। তবে কিভাবে টিকাকরণ হবে তা কেন্দ্রের তরফে পরে জানানো হবে বলেছিলেন। এবার সেই টিকাকরণ এবং টিকার বন্টন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। এদিন টিকাকরণ নিয়ে একাধিক সংশোধিত নির্দেশিকা জারি করা হয়।

এই নির্দেশিকায় বলা হয়েছে, 'লোক কল্যাণ চেতনাকে প্রসারের জন্য, স্থানান্তর যোগ্য নয় এমন ইলেকট্রনিক ভাইচারের সরসারি প্রয়োগ করা হবে বেসরকারি টিকাদান কেন্দ্রে, যা উৎসাহ দেওয়ার কাজ করবে। এর মাধ্যমে নাগরিকরা বেসরকারি টিকাকরণ কেন্দ্রে অর্থনৈতিকভাবে দুর্বল ক্ষেত্রে আর্থিক সহায়তা করতে সক্ষম হবে।’ এই সংশোধিত নির্দেশিকা ২১ জুন থেকে কার্যকর হবে এবং প্রত্যেক সময় তা সংশোধিত হবে।
ইলেকট্রনিক ভাউচার চালু করার পদক্ষেপের লক্ষ্য হল আর্থিকভাবে সক্ষম অংশ দরিদ্র সুবিধাভোগীদের টিকাকরণের অর্থ প্রদান করতে পারেন। তবে কেন্দ্র এখনও এই ভাউচার সম্পর্কে বিস্তারিতভাবে কোনও তথ্য দেয়নি, তবে মনে করা হচ্ছে এই ভাউচার হয়ত মোবাইল ফোন থেকে ডাউনলোড করে তা টিকাকরণ কেন্দ্রে স্ক্যান করে টিকার মূল্য প্রদান করতে হবে। এটা স্থানান্তর যোগ্য নয় এবং এটি জারি হওয়ার পর কেবলমাত্র সুবিধাভোগী ব্যবহার করতে পারবেন। যদিও সব নাগিকই তাঁদের আর্থিক অবস্থা নির্বিশেষে বিনামূল্যে ভ্যাকসিন নেওয়ার যোগ্য তাও সরকার জানিয়েছে যে যাঁদের বেসরকারি হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে টিকা নেওয়ার যোগ্যতা রয়েছে তাঁদেরও সরকার উৎসাহ দিয়েছে।
সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে রাজ্যের দাবি বিবেচনা করে কোভিড–১৯ ভ্যাকসিন উৎপাদনের ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করবে এবং দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি, যা ২১ জুন থেকে কার্যকর হবে। তবে কোন রাজ্যকে কত ডোজ ভ্যাকসিন পাঠানো হবে, তা সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা, সংক্রমণ ও টিকাকরণ প্রক্রিয়ার হার দিয়ে নির্ধারণ করা হবে।
বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে টিকার দামের ওপর সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ বা পরিষেবা কর নিতে পারবে। এর বেশি নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ২৩.৬১ কোটি কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ ব্যবহৃত হয়েছে। এদিন দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৮৬,৪৯৮ জন, যা ৬৬ দিনে সবচেয়ে কম। এছাড়াও মঙ্গলবার মৃত্যু হয়েছে ২,১২৩ জনের যা ৪৭ দিন পর কমেছে, এই নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩,৫১,৩০৯।












Click it and Unblock the Notifications