নামে অনেক কিছুই আসে যায়! গণনার দিন বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের ওয়েবসাইট

এক মিজো রাজনৈতিক দলের নাম ৬০ অক্ষরের বেশি হওয়াতে নির্বাচনের কমিশনের সিস্টেমের গণনায় সমস্যা সৃষ্টি হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সারা দেশের মানুষ চোখ রেখেছিলেন টিভিতে, স্মার্ট ফোনে কম্পিউটারে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল তো শুধু নয়, এ হল লোকসভা নির্বাচন ২০১৯-এর সেমিফাইনাল। আর দেশের মানুষের কাছে প্রতি মুহূর্তের ফলাফলের আপডেট পৌঁছে দিতে তৎপড় ছিল সংবাদ মাধ্যমও।

একটি নামে আটকে গেল নির্বাচন কমিশনের ওয়েবসাইট

বিশেষ করে মধ্যপ্রদেশ বিধানসভার ফল যেভাবে দুলছিল, তার উত্তেজনা ছিল টি২০ ক্রিকেট ম্যাচের থেকেও বেশি। আর যেখানে প্রতিটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট একেবারে প্রতি মুহূর্তের ফলাফলের রদবদলের আপডেট দিচ্ছিল সেখানে একটি মাত্র ওয়েবসাইটে দীর্ঘক্ষণ কোনও আপডেট হয়নি। আর সেটা ছিল একেবারে ভারতের নির্বাচন কমিশনের নিজেদের সাইট। প্রায় ঘন্টা দুয়েক সেখানে কোনও ফলের বদল হয়নি।

অনেকতেই ভাবতে পারেন কমিশন হয়তো আদ্যিকালের কোনও সফটওয়্যার ব্যবহার করছিল। কিন্তু জানা গিয়েছে সমস্য়ার মূলে ছিল একটি নাম। ইংরেজ কবি শেকসপিয়ারের বিখ্যাত উক্তি আছে 'নামে কি আসে যায়'। কিন্তু নির্বাচন কমিশন বলছে এই নামেই নাভিশ্বাস উঠে গিয়েছিল তাদের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীদের।

ব্য়াপারটা তাহলে খুলে বলা যাক। এক সর্বভারতীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই গন্ডোগোলের মূলে মিজোরামের রাজনৈতিক দল 'পিপলস রিপ্রেজেন্টেশন ফর আইডেন্টিটি অ্যান্ড স্ট্যাটাস অব মিজোরাম' বা 'প্রিজম'। জানা গিয়েছে এই দলের নাম ৬০ শব্দের বেশি হওয়াতেই আটকে গিয়েছিল কমিশনের নিজস্ব ওয়েবসাইটের যাবতীয় আপডেট।

তবে প্রযুক্তিবিদরা সমস্যাটি আবিষ্কার করার সঙ্গে সঙ্গে তার সমাধানও করে দিয়েছিলেন। তাতেই ফের সচল হয়েছিল কমিশনের সাইটটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+