আহমেদাবাদে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুনে মৃত ৮ রোগী, প্রধানমন্ত্রীর শোকবার্তা
গুজরাটের আহমেদাবাদের এক কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত ৮ রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার নভরংপুরার শ্রে হাসপাতালকে কোভিড হাসপাতাল হিস
গুজরাটের আহমেদাবাদের এক কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত ৮ রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার নভরংপুরার শ্রে হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।

হাসপাতালে বিধ্বংসী আগুন
গুজরাটের আহমেদাবাদের এক কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত ৮ রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালের পাঁচতলার আইসিইউ থেকে এই আগুন ছড়িয়ে বলে প্রাথমিকভাবে অনুমান।

সরানো হয়েছে রোগীদের
নভরংপুরার শ্রে হাসপাতাল থেকে অন্তত ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে সরানো হয়েছে।

আগুনের কারণ জানা যায়নি
খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল। আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
এদিকে এই খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং মেয়রের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি মৃত রোগীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন তিনি।












Click it and Unblock the Notifications