ED 'জাল' বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে! দিল্লি আফগারি মামলায় বিস্ফোরক গ্রেফতার হওয়া ব্যবসায়ী
দিল্লি আফগারি কেলেঙ্কারি মামলায় ইডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুললেন গ্রেফতার হওয়া ব্যবসায়ী। যা নিয়ে ইডির জবাব তলব করেছেন বিচারক।
ইডির বিরুদ্ধে আদালতে জালিয়াতির অভিযোগ আনলেন দিল্লি আফগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাই। অর্থ তছরুপের মামলায় সিটি কোর্টে ইডির বিরুদ্ধে জাল বিবৃতিতে স্বাক্ষর করানোর অভিযোগ এনেছে হায়দরাবাদ ভিত্তিক এই ব্যবসায়ী।

ইডির অভিযোগ, অরুণ রামচন্দ্র পিল্লাই বিআরএস এমএলসি তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতার ঘনিষ্ঠ সহযোগী মদ বিক্রেতা সংস্থা সাউথ গ্রুপের কর্তা। যারা কিনা আম আদমি পার্টিকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছে। যদিও বিতর্ক ওঠার পরে ২০২২-এর অগাস্টে আপ সরকারের তরফ থেকে দিল্লির ২০২০-২১-এর আফগারি নীতি বাতিল করে দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লির উপরাজ্যপাল এই মামলায় সিবিআইকে যুক্ত করার অনুমতি দেন।
এদিকে ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের অভিযোগে ভিত্তিতে বিচারক এমকে নাগপাল পিল্লাই ইডিকে নোটিশ জারি করে ১৩ মার্চের মধ্যে জবাব তলব করেছেন। প্রসঙ্গত শুক্রবার অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের আইনজীবী আদালতে আবেদন করে ইডি সামনে করা মক্কেলের বয়ান প্রত্যাহার করার আবেদন করেছেন। অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের অভিযোগ ইডি তাঁকে দুটি নথিকে সই করতে বাধ্য করেছে। যা তাঁর বিবৃতি হিসেবে আদালতে উত্থাপন করা হয়েছে।
ইডি ছয় মার্চ অরুণ রামচন্দ্র পিল্লাইকে গ্রেফতার করে এবং পরের দিন আদালতে হাজির করে। তাঁর ইডির হেফাজতের মেয়াদ শেষ হবে ১৩ মার্চ। ইডির অভিযোগ, বিতর্কিত আফগারি নীতি চালুর সময় অন্য অভিযুক্তদের সঙ্গে সাউথ গ্রুপের প্রতিনিধিত্ব করেছিলেন অরুণ রামচন্দ্র পিল্লাই।
ইডির অভিযোগ অরুণ রামচন্দ্র পিল্লাই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা বিআরএস এমএলসি কবিতার ঘনিষ্ঠ সহযোগী। শনিবার যাঁকে দীর্ঘক্ষণ জেরা করে ইডি।












Click it and Unblock the Notifications