বহুকোটির ব্যাঙ্ক প্রতারণা! ইডির জালে মুখ্যমন্ত্রী আত্মীয়
প্রায় ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে ইডির হাতে গ্রেফতার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের বোন নীতা পুরীর ছেলে রাতুল পুরী।
প্রায় ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে ইডির হাতে গ্রেফতার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের বোন নীতা পুরীর ছেলে রাতুল পুরী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সিবিআইও তাদের এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। রাতুল ছাড়াও তাঁর বাবা এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দীপক পুরী, ডিরেক্টর নীতা পুরী, সঞ্জয় জৈন, বিনিত শর্মাকেও সিবিআই অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে নথিভুক্ত করেছে।

প্রকাশিত খবর অনুযায়ীস রাতুল ২০১২ সালে মোজারবিয়ার কোম্পানির এগজিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে পরিবারের সদস্যরা স্বপদে বহাল ছিলেন।
ইতিমধ্যেই সিবিআই-এর তরফ থেকে বাড়ি সহ ছটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। মোজারবিয়ার কোম্পানি কমপ্যাক্ট ডিস্ক, ডিভিডির মতো জিনিস তৈরি করে থাকে।
সেন্ট্রাল ব্যাঙ্কের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়। ২০০৯ সাল থেকে বিভিন্ন ব্যাঙ্ক থেকে কোম্পানি ঋণ নিয়েছে। ঋণের টাকা না মেটানোয় কোম্পানির জমা দেওয়া অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের ফরেনসিক অডিট করানো হয়। এরপর ২০১৯-এর ২০ এপ্রিল অ্যাকাউন্টটিকে প্রতারণার তালিকায় যুক্ত করে দেওয়া হয়।
এর আগে ইডি অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করার সময়ে রাতুল পুরীর ভূমিকা খতিয়ে দেখে। রাহুল পুরী হিন্দুস্তান পেপার প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications