Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা সঙ্কট কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, দাবি ভারতের অর্থনৈতিক সমীক্ষায়

করোনা সঙ্কট কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে

সোমবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিন লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা ২০২১–২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন যে রেকর্ড প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যয় বাড়ানোর ক্ষেত্রে ভারতের কাছে রাজকোষের ক্ষমতা রয়েছে, যা সম্ভবত চিনের থেকে বিশ্বের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির খেতাব ছিনিয়ে নিতে চলেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটের আগে, এই অর্থনৈতিক সমীক্ষা থেকে দেশের অর্থনৈতিক অবস্থার কিছুটা আভাস পাওয়া যায়। পাশাপাশি বৃদ্ধি ত্বরান্বিত করতে কী কী সংস্কার করা উচিত তাও বিশদে বলা হয়।

করোনা সঙ্কট কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, দাবি ভারতের অর্থনৈতিক সমীক্ষায়


বর্তমান আর্থিক বছরে এপ্রিল থেকে শুরু করে অর্থনৈতিক বৃদ্ধির হার ৮%‌–৮.‌৫%‌ নামতে পারে বলে অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রতীয় অর্থনীতি ২০২১-২২ সালে ৯.২% বৃদ্ধি-সহ প্রাক-মহামারি অর্থনৈতিক বৃদ্ধির স্তর অতিক্রম করেছে বলে অনুমান করা হয়েছে। এই তথ্যে, যা বাজেটের একদিন আগে প্রকাশ করা হয়, সেখানে বলা হয়েছে যে বিনিয়োগ ও ব্যয় বাড়ানোর জন্য সরকারের কাছে রাজকোষের ক্ষমতা রয়েছে। এই তথ্যে এও বলা হয়েছে যে মহামারির কারণে আগামী সময়ে অর্থনীতিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে ধরে নিয়েই বৃদ্ধির হার অনুমান করা হয়েছে। বড় আকারের ভ্যাকসিন কভারেজ, সরবরাহ-সংযুক্ত সংস্কারের সুবিধা, নিয়ম সহজীকরণ, রপ্তানিতে দৃঢ় বৃদ্ধি এবং মূলধন ব্যয় বৃদ্ধির নমনীয়তা আর্থিক বৃদ্ধিকে উৎসসাহিত করবে।

দ্বিতীয় বছরেও এশিয়ার তৃতীয়–বৃহত্তম অর্থনীতিকে ধাক্কা দেয় কোভিড–১৯ মহামারি, ক্রমাগত করোনা ওয়েভের কারণে সৃষ্ট ব্যাঘাত এবং অনিশ্চয়তা ব্যক্তিগত খরচ, উপভোক্তাদের আচরণ এবং সরবরাহ চেইনে প্রভাব ফেলেছে। তবে এই মহামারি অনলাইন প্রযুক্তির দিকে দেশবাসীকে দ্রুত নিয়ে গিয়েছে। সমীক্ষা অনুযায়ী যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে প্রস্তাব করা হচ্ছে যে অর্থনীতি ২০২০–২১ সালে সংকোচনের পরে ২০২১–২২ সালে ৯.২ শতাংশ প্রকৃত জিডিপি সম্প্রসারণের সাক্ষী হয়েছে।

অর্থনৈতিক রিপোর্ট কার্ড অনুযায়ী, করোনা সঙ্কট কাটিয়ে দেশ ধীরে ধীরে আর্থিক বৃদ্ধির পথে। সমীক্ষায় বলা হয়েছে, '‌প্রায় সমস্ত সূচক দেখায় যে কিউ১–এ দ্বিতীয় ওয়েভের অর্থনৈতিক প্রভাব ২০২০–২১ সালে সম্পূর্ণ লকডাউন পর্বে অভিজ্ঞতার তুলনায় অনেক কম ছিল যদিও স্বাস্থ্যের প্রভাব আরও গুরুতর ছিল।’‌ সার্ভের মতে, কৃষিকাজ ও সহযোগি ক্ষেত্রগুলির ওপর মহামারির প্রভাব অনেকটাই কম ছিল। কৃষি ক্ষেত্রে গত বছর ৩.‌৬ শতামশ বৃদ্ধির পর আশা করা যাচ্ছে যে ২০২১–২২ সালে ৩.‌৯ শতাংশ বৃদ্ধি পাবে।

আশা ব্যাঞ্জক এই সমীক্ষায় বলা হয়েছে যে, '‌দেশের বিপুল জনসংখ্যার মধ্যে করোনা টিকাকরণ কর্সূচি অর্থনীতিকে পুনরায় ফিরিয়ে আনতে সহায়তা করছে এবং সরবরাহ ক্ষেত্রে দীর্ঘ–মেয়াদি সুবিধা দিচ্ছে, ২০২২–২৩ সালে জিডিপি ৮.‌০–৮.‌৫ শতাংশ বৃদ্ধির সাক্ষী থেকে ভারতীয় অর্থনীতিকে ভালো অবস্থায় নিয়ে আসবে।’‌ অর্থনৈতিক সমীক্ষাতে টম্যাটো এবং পেঁয়াজ চাষের ক্ষেত্রে মরসুম এবং আবহাওয়ার প্রভাব নির্ণয় করার জন্য, প্রতি বছর এই দুই পণ্যের দামের ওঠা–পড়া বিশ্লেষণ করা হয়েছে।

সমীক্ষায় উঠে এসেছে, ভারতের অনন্য কোভিড নীতি প্রতিক্রিয়া বারবেল স্ট্র্যাটেজি, সেফটি নেট এবং দুর্বল অংশের মানুষদের জন্য অ্যাজাইল ফ্রেমওয়ার্ক সেফটি নেট-এর উপর ভিত্তি করে তৈরি। তথ্যের বায়েসিয়ান-আপডেটিংয়ের ভিত্তিতে বারেবারে এটির পরিবর্তন করা হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২২-এ দুর্বলদের সহায়তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। মহামারিকালিন প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদী কৌশল, এই দুই হিসাবেই। জলজীবন মিশনের অধীনে পরিবারগুলিতে ট্যাপ সংযোগ দেওয়ার ক্ষেত্রে চিত্তাকর্ষক অগ্রগতি ঘটেছে বলেও সমীক্ষা জানিয়েছে।

১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী বছর লোকসভা নির্বাচন ও আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এই বাজেট অনন্য ভূমিকা পালন করতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+