ফের ব্যাঙ্ক জালিয়াতি প্রকাশ্যে! কোটি টাকার ঋণ-তছরূপ কাণ্ডে গ্রেফতার ব্যাঙ্ক অফ মাহারাষ্ট্রের এমডি
অভিযোগ ছিল ঋণ সংক্রান্ত জালিয়াতিরে। আর তার জেরে পুনে পুলিশের অর্থ বিষয়ক দুর্নীতি দমন উইং গ্রেফতার করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের এমডি তথা সিইও রবীন্দ্র মারাঠেকে।
অভিযোগ ছিল ঋণ সংক্রান্ত জালিয়াতিরে। আর তার জেরে পুনে পুলিশের অর্থ বিষয়ক দুর্নীতি দমন উইং গ্রেফতার করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের এমডি তথা সিইও রবীন্দ্র মারাঠেকে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেন্দ্র গুপ্তা ও ও অন্য ২ ব্যাঙ্ক কর্মীকে।

রবীন্দ্র মারাঠে সহ ধৃতদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে ডিএসকে ডেভেলপার লিমিটেড নামের সংস্থাকে কোটি কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট নিয়ম না মেনে কোটি কোটি টাকা ঋণ দিয়েছে ওই সংস্থাকে। ২,০৪৩ কোটি টাকার তছরূপের মামলা ঘিরে এই দুর্নীতি সামনে আসে। এই দুর্নীতি চলেছে ডিএসকে ডেভেলপারকে ঘিরে। এদিকে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের প্রাক্তন সিইও সুশীল মুহনোট ,ব্যাঙ্কের জোনাল ম্যানেজার নিত্যানন্দ দেশপান্ডে এই দুর্নীতির মধ্যে জড়িত বলে সন্দেহ ছিল পুলিশের।
দেশপাণ্ডে ও মুহনোটকে জয়পুর ও আমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্য়াঙ্কের চিফ ইঞ্জিনিয়ার ও ভাইস প্রেসিডেন্ট রাজীব নিওয়াস্কারও ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করে পুলিশ। পুলিশের অনুমান ব্যাঙ্ক অফিসাররা ডিএসকে ডেভেলপার লিমিটেডের সঙ্গে যোগসাজোস করে এই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতিতে মদত দিয়েছে। বিভিন্ন হোমপ্রজেক্টে গ্রাহকদের থেকে টাকা চুরি ব্যাঙ্কের থেকে দুর্নীতির পথে নেওয়া ঋণ, ইত্যাদি ঘটনার সঙ্গে জড়িত ছিল ডিএসকে ডেভেলপার লিমিটেড । সেই ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্ক অফ মাহারাষ্ট্রর নামও উঠে আসে পুলিশের সামনে। পর্দাফাঁস হয় ব্যাঙ্কের সিইওর দুর্নীতির। নীরব মোদী মামলার পর এই ঘটনার তথ্য সামনে আসায় ফের একবার প্রশ্ন উঠছে ব্যাঙ্ক অফ মাহারাষ্ট্রের মত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গিতিবিধি ঘিরে।












Click it and Unblock the Notifications