ভোর চারটেয় ভূমিকম্পে কাঁপল উত্তরকাশী, নবরাত্রিতে আতঙ্ক দেবভূমিতে
উত্তরাখণ্ডে এদিন ভোর চারটে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে।
উত্তরাখণ্ডে এদিন ভোর চারটে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টের পাওয়া গিয়েছে উত্তরকাশীতে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২। যদিও কম্পনের ফলে কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনা হল, দিন দশেকের মধ্যে তিনবার কম্পন অনুভূত হল এই অঞ্চলে।

এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহে কম্পন হয়। তার মাত্রা ছিল ৪। তারপরে দিন দুয়েক আগে কম্পনের মাত্রা ছিল ৩.৪। এদিন ফের কম্পন হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কি আরও বড় দুর্যোগ অপেক্ষা করে রয়েছে? প্রশ্ন আমজনতার মনে।
এত ভোরে কম্পন টের পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। তখনও ভোরের আলো ফোটেনি। তার মধ্যেই আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় ছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি।












Click it and Unblock the Notifications