Delhi Earthquake: দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভূমিকম্প
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। এদিন দুপুর দেড়টা নাগাদ দিল্লি, এনসিআর, চণ্ডীগড় এবং পাঞ্জাবে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৩।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার একটি গ্রামে ভূমিকম্পের উৎপত্তিস্থল। আচমকা কাজের দিনে দুপুরে রাজধানী সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।

রিপোর্ট মোতাবেক, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্ডোহ ভালেসা গ্রাম থেকে ১৮ কিলোমিটার দূরে মাটির ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। এর ফলে দিল্লি, কাশ্মীর, এনসিআর সহ আশেপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ঘটনার পর এলাকায় হইচই পড়ে যায়। স্কুল পড়ুয়ারা বাইরে বেরিয়ে আসে। গত সপ্তাহে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এদিনের কম্পন তার থেকেও বেশি মাত্রার হয়েছে। আপাতত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে প্রশাসন চারিদিকে তৎপর রয়েছে।
এই ভূমিকম্প টের পাওয়া গিয়েছে পাকিস্তানের লাহোর থেকেও। দুই দেশেই অনেকেই নিজেদের এলাকার ভিডিও শেয়ার করে পরিস্থিতির বর্ণনা করেছেন। টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় দুলতে থাকা সিলিং ফ্য়ান, লাইট অথবা ঝাড় লণ্ঠনের ভিডিও শেয়ার করা হয়েছে।












Click it and Unblock the Notifications