ফের ভূমিকম্প, এবার কেঁপে উঠল অমৃতসর
ফের ভূমিকম্প, এবার কেঁপে উঠল অমৃতসর
ফের ভূমিকম্প। এবার কেঁপে উঠল পাঞ্জাবের অমৃতসর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল অমৃতসরের উত্তর-পশ্চিম দিকে ভূপৃষ্ঠের ১২০ কিলোমিটার গভীরে। ভোরবেলায় আতঙ্কে ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুূভূত হচ্ছে।

এবার কেঁপে উঠল অমৃতসর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা নেহাত কম ছিল না। যদিও বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত ৯ নভেম্বর থেকে একের পর এক জায়গায় কম্পন অনুভূত হতে শুরু করেছে। ৯ নভেম্বর প্রথম নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। সেই ভূমিকম্পে কমপক্ষে ৬ জন মারা গিয়েছিলেন। একাধিক বাড়িঘর ভেঙে গিয়েছিল। রাত দেড়টা থেকে সেদিন নেপালে ভূমি কম্প শুরু হয়। দফায় দফায় তিনবার অনুভূত হয়েছিল কম্পন।
An earthquake of magnitude 4.1 occurred 145km west-northwest of Amritsar, Punjab, at around 3.42am, today. The depth of the earthquake was 120 km below the ground: National Center for Seismology pic.twitter.com/c565a76ndE
— ANI (@ANI) November 14, 2022
সেদিনই আবার রাজধানী দিল্লি এবং উত্তরাখণ্ডেও ভূমিকম্প হয়। একাধিকবার কেঁপে উঠেছিল উত্তরাখণ্ড। বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে রাতে ঘুমোতে পারেননি বাসিন্দারা। উত্তরাখণ্ডে কম্পনের তীব্রতা ছিল ৪। তারপরে আবার রাজধানী দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়। রাত আটটা নাগাদ কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি-এনসিআর। উত্তর প্রদেশেও অনুভূত হয় কম্পন।
নেপালের ভূমিকম্পের পরে ভূতত্ববিদরা সতর্ক করেছিলেন েয নেপালের ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প হবে। তার পরে বড় কোনও ভূিমকম্প হতে পারে। সেটা বড় দুর্ঘটনার সামিল। এমনই সতর্ক করেছিলেন ভূবিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications