Earth quake: তাইওয়ানের কম্পনের রেশ কি ভারতেও? ৫.৩ মাত্রায় কাঁপল উত্তর ভারতের একাধিক রাজ্য
তাইওয়ানের বিধ্বংসী ভূমিকম্পের পর একের পর এক কম্পন অনুভূত হচ্ছে। এবার কম্পন অনুভূত হল ভারতের চম্বায়। সকালে চিনের একাধিক জায়গায় কম্পন হয়েছে। এবার ভারতেও তার রেশ এসে পৌঁছেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩।
রাত সাড়ে নটা নাগাদ কম্পন অনুভূত হয় চম্বায়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস্যস্থল। তার জেরে উত্তরভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। চণ্ডীগড়, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশে অনুভূত হয়েছে কম্পন। রাতের বেলায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।

ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে হিমচল প্রদেশের চম্বা এলাকা। এর আগে ১৯০৫ সালে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল চম্বায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৮। হিমাচল প্রদেশের কাংড়ায় অনুভূত হয়েছিল সেই তীব্র ভূমিকম্প। তাতে প্রায় ২০ হাজার বাসিন্দা হতাহত হয়েছিলেন।
দুদিন আগেই তাইওয়ানে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তাইওয়ান, জাপান, চিন এমনকী এশিয়ার সব উপকূলে। ভূমিকম্পের পর ৩৪ বার কেঁপেছে তাইওয়ান। গত ২৫ বছরে বিধ্বংসী এই ভূমিকম্প বলে দাবি করা হয়েছে।
এদিকে বুধবারের পরে আবার কম্পন শুরু হয় চিনে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। গতবছর তুরস্ক এবং সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তুরস্কা। অসংখ্য বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একটা গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কয়েকদিন আগে জাপানেও বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয়। ২০২৪-র শুরুর দিনেই বিপর্যয় নেমে এসেছিল জাপানে।












Click it and Unblock the Notifications