লকডাউন চলাকালীন অভিবাসী শ্রমিকদের অন্নসংস্থান হবে রাজ্য বিপর্যয় তহবিল থেকে

সারাদেশ কার্যত তালাবন্ধ করোনার জেরে, হেলে পড়েছে অর্থনীতি, টান পড়েছে বাজারেও। দেশের মানুষ চাতকের মত তাকিয়ে রয়েছে সুদিনের আশায়। ইতিমধ্যে বিভিন্ন প্রদেশে আটকে রয়েছেন ভিন রাজ্যের অসংখ্য অভিবাসী শ্রমিকের দল। কেউ রয়েছেন খাদ্যাভাবে তো কেউ রয়েছেন অর্থকষ্টে। কী ভাবে চলবে দিন? চিন্তায় কপালে ভাঁজ।

২১ দিনের লকডাউনে কার্যত স্তব্ধ গোটা দেশ

২১ দিনের লকডাউনে কার্যত স্তব্ধ গোটা দেশ

এদিকে ২৫ মার্চ থেকে ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যার জেরে কার্যত স্তব্ধ গোটা দেশ। যদিও লকডাউনের আওতার বাইরে কোন কোন পরিষেবা থাকবে সেই বিষয়ে কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। প্রশ্ন উঠেছিল অভিবাসী শ্রমিকদের পরিষেবা প্রদান নিয়েও।

খাবারের ব্যবস্থা করল স্বরাষ্ট্র মন্ত্রক

খাবারের ব্যবস্থা করল স্বরাষ্ট্র মন্ত্রক

শনিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিলের আওতায় কিছু পরিবর্তন এনে অভিবাসী শ্রমিকদের লকডাউন চলাকালীন তাদের খাবার ও অস্থায়ী আবাসের ব্যবস্থা করার ঘোষণা করে। এদিকে গত কয়েকদিন বাড়ি না ফিরতে পেরে লক্ষ লক্ষ অভিবাসী দিশেহারা অবস্থায় একাধিক রাজ্যে ঘোরাফেরা করতে দেখা যায়।

চিকিৎসা ও পোশাকের পরিষেবাও প্রদান করা হবে

চিকিৎসা ও পোশাকের পরিষেবাও প্রদান করা হবে

সমস্ত মুখ্য সচিবদের সাথে আলোচনার পর মন্ত্রণালয় আরও জানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা মোকাবিলায় ঘোষিত লকডাউন চলাকালীন অভিবাসী কর্মীদের চিকিৎসা এবং পোশাক সরবরাহের ও সমস্ত দায়িত্ব নেবে সরকার।

সমস্ত মুখ্য সচিবদের সাথে আলোচনার পর মন্ত্রণালয় আরও জানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা মোকাবিলায় ঘোষিত লকডাউন চলাকালীন অভিবাসী কর্মীদের চিকিৎসা এবং পোশাক সরবরাহের ও সমস্ত দায়িত্ব নেবে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+