লকডাউনের মধ্যেই গুপ্তধনের সন্ধান পাওয়া গেল তেলেঙ্গানায়
লকডাউনের মধ্যেই গুপ্তধনের সন্ধান পাওয়া গেল তেলেঙ্গানায়
দেশজুড়ে করোনা ভাইরাসের জেরে যখন লকডাউনের পরিস্থিতি, দেশের আর্থিক হাল করুণ, ঠিক সেই সময়ই গুপ্তধনের সন্ধান পাওয়া গেল। তাও আবার কলসি ভর্তি সোনা–রূপোর গয়না। জানা গিয়েছে, বুধবার তেলেঙ্গানার বিকারাবাদ জেলার সুলতানপুর গ্রামে এক কৃষক তাঁর জমিতে হালচাষ করার সময় মাটির নীচ থেকে এই গুপ্তধন উদ্ধার করেন।

পাত্রের মধ্যে থেকে সোনা–রূপো মিলিয়ে ২৫টি গয়না উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সুলতানপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সিদ্দিকি ২ বছর আগে এই জমিটি কিনেছিলেন। রাজ্যে বর্ষার কাছাকাছি চলে আসার কারণে তিনি জমিতে হাল চাষ করছিলেন। এরপরই তিনি এই ধন–সম্পত্তির সন্ধান পান এবং সরকারি কর্তৃপক্ষকে খবর দেন। বেশিরভাগ গয়নাই বড় আকারের নূপুর, যা বেশ আকর্ষণপূর্ণ ছিল। রাজস্ব অফিসাররা ঘটনাস্থলে যান এবং ওই গুপ্তধন নিজেদের হেফাজতে নিয়ে নেন। একজন স্বর্ণকারকে অলঙ্কারগুলি সোনা ও রূপোর কিনা তা যাচাই করতে বলা হয়েছে।
মন্ডল রাজস্ব অফিসার বিদ্যাসাগর রেড্ডি বলেন, 'এটি কোনও ঐতিহাসিক জায়গাও নয় যেখান থেকে গুপ্তধন পাওয়া যাবে। আমরা প্রত্নতাত্ত্বিক বিভাগকে খবর দিয়েছি।’
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications