ভারতে করোনার ভয়াবহ দ্বিতীয় স্রোতের মাঝে বিপর্যয় মোকাবিলায় নির্মলা সীতারমনের তাবড় পদক্ষেপ
ভারতে করোনার ভয়াবহ দ্বিতীয় স্রোতের মাঝে বিপর্যয় মোকাবিলায় নির্মলা সীতারমনের তাবড় পদক্ষেপ
করোনার দ্বিতীয় স্রোতে রীতিমতো কঠিন পরিস্থিতি ভারতের বুকে। বিশ্ব রেকর্ড গড়ে এদিন দৈনিক ৪ লাখ আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ভারতের করোনা গ্রাফ। এই পরিস্থিতিতে মোদী সরকার বড়সড় পদক্ষেপ নিয়েছে। দেশে করোনার জেরে আর্থিক সংকটের মাঝে নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রক কোন পথে হেঁটে এগোচ্ছে দেখা যাক।

অর্থমন্ত্রকের পদক্ষেপ
অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিলে প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল। প্রসঙ্গত, করোনার প্রথম স্রোতেও ভারতে আর্থিক বরাদ্দের বিপর্যয় মোকাবিলার পদক্ষেপ নেয় নির্মলার মন্ত্রক। এরপর দ্বিতীয় স্রোতেও নয়া পদক্ষেপে নির্মলার মন্ত্রক।

কী জানানো হয়েছে?
নির্মলা সীতারমনের মন্ত্রকের আর্থিক বরাদ্দের পর স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রাজ্যগুলি বিপর্যয় মোকাবিলা তহবিলের বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ৪৩৬.৮ কোটি টাকা রাজ্যগুলি ব্যবহার করতে পারবে শুধু করোনা মোকাবিলার জন্য। ফলে করোনার দ্বিতীয় স্রোতের মধ্যে এটি অন্যতম বড় দিক।

কেন্দ্রের তরফে বড় প্রস্তাব
প্রসঙ্গত, কেন্দ্রের তরফে হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্টস্থাপন থেকে ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার, অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্মলা সীতারমনের দফতর জানিয়েছে, করোনা পরিস্থিতির কথা ভেবে আগেভাগেই রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে বিপর্যয় মোকাবিলা খাতের এই টাকা। প্রদেয় অর্থ জুনের শুরুতে রাজ্যগুলির কাছে যায়, তবে এবার এই করোনার দ্বিতীয় স্রোতের জেরে এই অর্থ মে মাসের প্রথমেই দেওয়া হল।

ভ্যাকসিন ও কেন্দ্র-রাজ্য সংঘাত
রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত বহু সময়ই দেখেছে পশ্চিমবঙ্গ। এরপর ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত প্রবল পরিমাণে বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে কোভিড মোকিবিলায় এই পরিমাণ আর্থিক বরাদ্দ ঘিরে কেন্দ্রের পদক্ষেপের পর রাজ্য কোন পথে হাঁটে সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications