পরবাসে সাবেকিয়ানার পুজোতেই আনন্দে মাতে বেঙ্গালুরুর 'বর্ষা', এবারে থাকছে এই বিশেষ আকর্ষণ

সপ্তমী থেকে অষ্টমী প্রবাসের এই দুর্গাপুজোয় পুজোর আনন্দের মাঝেই এখানে থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুজোয় বাড়ি যাওয়া হয়নি! রয়েছেন বেঙ্গালুরুতে? ...আর ভাবছেন পুজোর ৪ টে দিন কী করে কাটবে? তাহলে জানিয়ে রাখা ভাল, এবারের পুজোয় বেশ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে আয়োজিত হতে চলেছে বেঙ্গালুরুর 'বর্ষা' তথা বেঙ্গলি অ্যাসোসিয়েশন এইচএসআর লেআউটের পুজো। পুজোয় একবার ঘুরে আসতেই পারেন এখানে।

হাতে আর এক সপ্তাহও নেই। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যাস্ত বেঙ্গালুরুর বর্ষা তথা বেঙ্গলি অ্যাসোসিয়েশন এইচএসআর লেআউটের পুজোর উদ্যোক্তারা। দেখে নেওয়া যাক এই পুজো ঘিরে বিশেষ কিছু দিক।

পুজোর ঠিকানা

পুজোর ঠিকানা

বেঙ্গালুরুর এইচএসআর লেআউটের সেক্টর ৪ এর ১৫ ক্রস, হল 'বর্ষা'-র পুজোর ঠিকানা। পুজো থেকে ভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত রকমের বন্দোবস্ত থাকছে এখানে।

পুজোর বিশেষ আকর্ষণ

পুজোর বিশেষ আকর্ষণ

বর্ষার পুজোতে বিশেষ আকর্ষণ এবারেও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছরের মহাঅষ্টমীর দিন থাকছে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু-র অনুষ্ঠান। এছাড়াও নবমীর বিশেষ আকর্ষণ ডিজে ডান্ডিয়া।

বর্ষার ২য় বছর

বর্ষার ২য় বছর

বেঙ্গালুরুর এইচ এসআর লেআউটের দুর্গাপুজো এবছর ২ বর্ষে পা রাখল। ১২৫ জন সদস্যের এই অ্যাসোসিয়েশন নিজেদের উদ্যোগে প্রতিবছর দুর্গাপুজো ছাড়াও আয়োজন করে স্বরস্বতী পুজো ও কালী পুজোও।

ভোগের আয়োজন

ভোগের আয়োজন

দুর্গাপুজোয় বাংলার চিরাচরিত রীতি মেনে এখানের ভোগে মূলত রাখা হয় খিচুড়ি ও লাবড়া। এখানে সপ্তমী থেকে নবমী থাকে ভোগের ব্যবস্থা। যেকোনও দর্শনার্থীই এখানে ভোগ প্রসাদ উপভোগ করতে পারেন। তাছাড়াও নবমীর দিন পোলাওয়ের বন্দোবস্ত করা হয়ে থাকে।

মহাঅষ্টমীর অঞ্জলির সময়ক্ষণ

মহাঅষ্টমীর অঞ্জলির সময়ক্ষণ

এখানে মহাঅষ্টমীর দিন সকাল ১০ টা নাগাদ অঞ্জলি শুরু হবে। আপনি যদি সেই সময়ে এইচ এসআর লেআউটের কাছাকাছি থাকেন তো অবশ্যই অঞ্জলি দিতে চলে যেতে পারেন বর্ষার দুর্গাপুজোতে। অন্যদিকে নবমীর সন্ধিপুজো এখানে আয়োজিত হবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যে ৭:০৭ মিনিটে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+