খাবার পৌঁছে দিতে ট্রেনের পিছন দৌড়, ভাইরাল ভিডিও-এর সঙ্গে ডিডিএলজের মিল খুঁজলেন নেটিজেনরা

খাবার পৌঁছে দিতে ট্রেনের পিছন দৌড়, ভাইরাল ভিডিও-এর সঙ্গে ডিডিএজের মিল খুঁজলেন নেটিজেনরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি ডেলিভারি এজেন্টকে গ্রাহকের হাতে খাবার পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের পিছন দৌড়তে দেখা গিয়েছ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই এই দৃশ্যের সঙ্গে জনপ্রিয় বলিউড সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার শেষ দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন।

কী দেখা গিয়েছে ভিডিওতে

কী দেখা গিয়েছে ভিডিওতে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় ডেলেভারি সংস্থার এজেন্টকে ট্রেনের পিছন ছুটতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, গ্রাহক ট্রেনের একটি কামরায় দাঁড়িয়ে রয়েছেন। ট্রেন ছেড়ে দিয়েছে। এজেন্ট ট্রেনের পিছন পিছন দৌড়াচ্ছেন গ্রাহকের হাতে খাবার তুলে দেওয়ার জন্য। বেশ খানিকক্ষণ ট্রেনের পিছনে এজেন্টকে দৌঁড়তে দেখা যায়। ট্রেনও ধীরে ধীরে গতি বাড়ায়। তবে অবশেষে এজেন্ট গ্রাহকের হাতে খাবার তুলে দিতে সক্ষম হয়। গ্রাহক খাবারের প্যাকেট ওপরে তুলে এজেন্টকে ধন্যবাদ জানান।

বলিউডের সিনেমার সঙ্গে মিল

বলিউডের সিনেমার সঙ্গে মিল

নেটিজেনরা এই সিনেমার সঙ্গে বলিউড সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার শেষ দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন। অনেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সঙ্গে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার শেষ দৃশ্য এডিট করে যোগ দিয়েছেন। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন, আরে ডানজো ডেলিভারি বয় আপনি কি রাজ? কারণ মনে হচ্ছে আপনি আপনার সিমরনের পিছনে দৌঁড়চ্ছেন। নেটিজেনদের কেউ কেউ সিনেমাটির পরিচালক করণ জহরকে টুইটারে ট্যাগ করেছেন। কেউ কেউ আবার সিনেমাটির নায়ক শাহরুখ খানকে ট্যাগ করেছেন।

কাজের প্রতি নিষ্ঠা

কাজের প্রতি নিষ্ঠা

বিখ্যাত ফিল্ম ক্রিটিক রবি কাপুর লিখেছেন, এই ডানজো ডেলিভারি লোকটি আমাকে আমার প্রিয় সিনেমা মনে করিয়ে দিলেন। প্রিয় সিনেমার শেষ দৃশ্যের কথা মনে করার সঙ্গে সঙ্গে অনেকেই আবার ডেলিভারি এজেন্টের কর্তব্যের প্রতি দায়িত্ববোধ মনে করছেন। কীভাবে ছুটতে ছুটতে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই বলছেন, ট্রেনের পিছনে ছুটতে গিয়ে ডেলিভারি এজেন্ট বিপদে পড়তে পারতেন। অনেকে আবার জানিয়েছেন, এভাবে ডেলিভারি এজেন্টের দৌড়নোর কোনও প্রয়োজন ছিল না।

বলিউডের বিখ্যাত সিনেমা

বলিউডের বিখ্যাত সিনেমা

প্রসঙ্গত ১৯৯৫ সালে দিলওয়ালে দিলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির মুখ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। তিনি রাজ চরিত্রে অভিনয় করেছিলেন। ছিলেন কাজল। তিনি সিমরন চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমাটির শেষ দৃশ্যে দেখা যায়, চলন্ত ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজ। ছুটতে ছুটতে সিমরন রাজের কাছে আসে। রাজ হাত বাড়িয়ে সিমরনকে ট্রেনে তুলে নেন। ভাইরাল হওয়া ভিডিওতে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+