Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: ভোটের হার প্রকাশে বিলম্ব কেন? নির্বাচন কমিশনের কাছ জবাব তলব করল সুপ্রিম কোর্ট

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন পর্ব। ইতিমধ্যেই চার দফার নির্বাচন পর্ব সমাপ্ত হয়েছে। এখনও বাকি রয়েছে তিন দফা। কিন্তু ভোট পর্ব মিটে যাওয়ার কয়েকদিন পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের হার প্রকাশ করা হচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের আবেদনে সাড়া দিয়ে এই ইস্যুতে নির্বাচন কমিশনের থেকে জবাব চাইল দেশের শীর্ষ আদালত।

লোকসভা ভোটের প্রথম পর্বের ১১ দিন পর সর্বশেষ ভোটের হার প্রকাশিত হয়েছে। দ্বিতীয় দফা ভোটের হার প্রকাশিত হয় চারদিন পর। বিষয়টি মধ্যে অসচ্ছতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এডিআর। পাশাপাশি আবেদনকারী সংস্থাটির পক্ষ থেকে ইভিএম বদল করারও অভিযোগ তোলা হয়েছে।

Lok Sabha Election

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্টের অপর দুই বিচারপতি জে বি পারদীওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের কাছ থেকে এই বিষয়ে উত্তর চেয়েছে। জবাবদিহির জন্য নির্বাচন কমিশনকে ২৪ মে পর্যন্ত সময় দিয়েছে। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। ফলে এই মামলার শুনানি করবে বিশেষ গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চ।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ভোটের হার প্রকাশ করার নির্দেশ দেওয়া হোক নির্বাচন কমিশনকে। এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিরা, কমিশনের আইনজীবীর কাছে জানতে চান ভোটের হার ওয়েবসাইটে প্রকাশ করতে সমস্যা কেন?

বিচারপতিদের প্রশ্নের উত্তরে কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করাটা সময়সাপেক্ষ। এরআগে এই সংস্থার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় কেন প্রথম দুই দফার নির্বাচনের ভোট হার প্রকাশ করতে এতটা সময় লেগেছে? কংগ্রেস, সিপিএম, তৃণমূলও এই ইস্যুতে এডিআরকে সমর্থন করেছে।

এর আগেও ইভিএম নিয়ে আগেও অভিযোগ উঠেছে। এর আগে ৪৪ বার ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা হয়েছিল, বলা হয়েছিল ইভিএমে কারচুপি করা হচ্ছে, কিন্তু প্রতিবার সেই অভিযোগকে আদালত খারিজ করে দিয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আদা‌লতের রায়কে হাতিয়ার করে বলা হয়েছিল, কখনও বলা হয়েছে এটার মধ্যে কোনও ভাইরাস নেই, আবার বলা হয়েছে এটাতে রিগিং সম্ভব নয়। ইভিএম ভোটগ্রহণের জন্য সবথেকে নিরাপদ যন্ত্র, তাই এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+