মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, মুম্বইয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, মুম্বইয়ে জরুরী অবতরণ ইন্ডিগোর বিমানের

সদ্য তখন যাত্রা শুরু করেছে পুনে থেকে জয়পুরগামী ইন্ডোগোর এয়ারবাস এ৩০২ নিও- ৬ই-৬১২৯। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মাঝ আকাশে ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ। তারপরই বিপদের আশঙ্কা করে বিমানটিতে রেড অ্যালার্ট জারি করেন পাইলট।

মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, মুম্বইয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

এরপরই যাত্রাপথ পরিবর্তন করে মুম্বইয়ে অবতরণে একপ্রকার বাধ্য হয় ইন্ডিগোর এই বিমানটি। এই সময় যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তখন আপদকালীন ব্যবস্থা হিসাবে অ্যাম্বুলেন্সের মতো পরিষেবাগুলি বিমানবন্দরে তড়িঘড়ি মজুত রাখা হয়। পাশাপাশি বিমানটিকে দ্রুত অবতরণের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হয়।

সূত্রের খবর, ইন্ডিগো জানিয়েছে, ফ্লাইট ৬ই-৬১২৯-র পাইলট প্রাথমিক ভাবে ইঞ্জিনে একটি স্পন্দন দেখতে লক্ষ্য করেন। যার ফলে গোটা বিমানটিতে এক প্রকার কম্পনের সৃষ্টি হয়। তারপর তিনি আর কোনও সময় নষ্ট না করে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন। তারপরই একাধিক অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে বিমানটিকে মুম্বই বন্দরে জরুরী অবতরণ করানো হয়। তারপরই ওই বিমানের সকল যাত্রীকে অন্য একটি জয়পুর গামী বিমানে তুলে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+