করোনা ধাক্কায় প্রভাব রেলপথে, বাতিল ৪০টি দূরপাল্লার ট্রেন, জেনে নিন কোনগুলি
করোনা ধাক্কায় প্রভাব রেলপথে, বাতিল ৪০টি দূরপাল্লার ট্রেন, জেনে নিন কোনগুলি
করোনা সংক্রমণ বাড়ছে দেশে। একাধিক ট্রেনের চালক ও গার্ড আক্রান্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ও শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিলের পর এবার দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করল রেলওয়ে। করোনা পরিস্থিতিতে রেল পরিষেবা পুরোপুরি বন্ধ না করা হলেও রাশ টানা হয়েছে দূরপাল্লার ট্রেনে। প্রায় ৪০টি দূর পাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ
গোটা দেশে ভের কাঁপাচ্ছে করোনা। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা গতবারের থেকে দ্রুত হারে বাড়তে শুরু করেছে। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। রোগীরা হাসপাতালে অক্সিজেনের জন্য ছছটফট করছে। অক্সিজেন না পেয়ে বাড়িতেই প্রাণ হারাচ্ছেন অসংখ্য রোগী। শশ্মানে দিন রাত জ্বলছে চিতা। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে রয়েছে শবদেহ।

ট্রেন বাতিল
করেনা পরিস্থিতির কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করেেছ রেলওয়ে। উত্তর পশ্চিম রেলয়ের তরফে জানানো হয়েছে বিভিন্ন রুটের মোট ৪০ টি দূরপাল্লার ট্রেন জুনমাস পর্যন্ত বাতিল করা হয়েছে। দক্ষিণ মধ্য রেলওয়েও ১০টি ট্রেন বাতিল করেছে। এপ্রিল ২৮ তারিখ থেকে ১ জুন পর্যন্ত সময় ছিল বাতিল ট্রেন গুলির। মুম্বই,নাগপুর, সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ যাওয়ার কথা ছিল বাতিল ট্রেনগুলির।

মহারাষ্ট্রের অধিকাংশ ট্রেন বাতিল
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার অধিকাংশই মহারাষ্ট্রের। মুম্বই-পুণে, পুণে-নাগপুর, মুম্বই-লাতুর, মুম্বই-শোলাপুর, মুম্বই-কোলাপুর, মুম্বই-অমরাবতী, মুম্বই-বিদর সহ একাধিক স্পেশাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে। যে রুটের ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার অধিকাংশই করোনা সংক্রমিত এলাকার। মহারাষ্ট্রে দেশের মধ্যে করোনা সংক্রমণ সর্বাধিক। ১ মে পর্যন্ত সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে।

দক্ষিণের যেসব ট্রেন বাতিল
দক্ষিণ মধ্য রেলওয়ের তরফেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কুর্নুল সিটি থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে। ১ জুলাই পর্যন্ত ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গনাতেও করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। সেকারণেই ট্রেন গুলি বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

শিয়ালদহ এবং হাওড়া শাখায় ট্রেন বাতিল
এদিকে আবার কলকাতার শিয়ালদহ এবং হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একের পর এক ট্রন চালক এবং গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। সেকারণেই ট্রেন বাতিল করতে হয়েেছ বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেন কমে যাওয়ায় সংকটে পড়েছেন নিত্য যাত্রীরা। েলাকাল ট্রেনে যাত্রাদের ভিড় বাড়ছে। ভিড় বাড়লে আবার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications