করোনা লকডাউনের মধ্যেই চলছে ট্রেন, টিটিদের এবার দেখা যাবে অন্য পোশাকে

করোনা লকডাউনের মধ্যেই চলছে ট্রেন, টিটিদের এবার দেখা যাবে অন্য পোশাকে

করোনা লকডাউনের মধ্যেই চলছে ট্রেন। ১ জুন থেকে আরও ২০০টি ট্রেন চলতে শুরু করবে। এই পরিস্থিতির মধ্যেই কাজে যেতে শুরু করেছেন টিটিরা। তাঁদের নিরাপদে রাখতে নয়া গাউডলাইন জারি করল রেলওয়ে। কালো কোট আর টাইয়ে দেখা যাবে না টিটিদের। নয়া নির্দেশিকায় তৈরি হয়েছে পোশাকবিধিও।

 টিটিদের পোশাক বিধি

টিটিদের পোশাক বিধি

কালো কোট, টাই স্টেশনে এঁদের দেখলেই যাত্রীরা টিকিট খুঁজতে থাকেন। করোনা সংক্রমণের মধ্যে ট্রেন শুরু হওয়ায় এবার টিটিদের কাজ করতে হচ্ছে। তাঁদের নিরাপদে রাখতে গাইডলাইন তৈরি করেছে রেল। এবার আর কালো কোট টাইয়ে দেখা যাবে না টিটিদের। ফেসশিল্ট, পিপিই এবং হাতে গ্লাভস পরে স্টেশনে টিকিট চেক করবেন তাঁরা। এছাড়া নিজেদের সুরক্ষার জন্য স্যানিটাইজার এবং সাবান সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টিকিট চেকিংয়ের সময় দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

১ জুন থেকে চলবে বাড়তি ট্রেন

১ জুন থেকে চলবে বাড়তি ট্রেন

১ জুন থেকে আরও ২০০টি প্যাসেঞ্জার ট্রেন চালানো শুরু করছে রেল। বিভিন্ন রুটে চলবে এই সব দূরপাল্লার ট্রেন। তাতে ননএসি কামরাও থাকবে। তার জন্য অনলাইনেই টিকিট কাটতে হবে যাত্রীদের। বিধি মেনে উঠতে হবে ট্রেনে।
যদিও টিকিট কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে রেল। খোলা হবে প্লাটফর্মের খাবারের দোকানও।

বাড়তে পারে লকডাউন

বাড়তে পারে লকডাউন

চতুর্থ দফার লকডাউন প্রায় শেষের পথে। পঞ্চম দফার লকডাউন নিয়ে আগামিকাল সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি লকডাউন আরও ২ সপ্তাহ বহাল রাখার কথা বলেছে অধিকাংশ রাজ্য। এদিকে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে গোটা দেশে।

শ্রমিক ট্রেন তরজা

শ্রমিক ট্রেন তরজা

ইতিমধ্যেই রেলের সঙ্গে শ্রমিক ট্রেন চালানো নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে। ঠাসাঠাসি করে শ্রমিক ট্রেনে পরিযায়ী শ্রমিকদের পাঠানোর কারণে অসুস্থ হয়ে তাঁরা মারা যাচ্ছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+