ফের সিবিআই-এর অন্দরেই 'বিবাদ'! চিঠি গেল প্রধানমন্ত্রীর দফতরে
একবছরও কাটল না। ফের সিবিআই-এর অন্দরেই বিরোধ। এবারের বিরোধ এক ডিএসপির সঙ্গে এক যুগ্ম ডিরেক্টরের।
একবছরও কাটল না। ফের সিবিআই-এর অন্দরেই বিরোধ। এবারের বিরোধ এক ডিএসপির সঙ্গে এক যুগ্ম ডিরেক্টরের। ডিএসপি এনপি মিশ্র, যুগ্ম ডিরেক্টর একে ভাটনগরের বিরুদ্ধে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরে। ভুয়ো সংঘর্ষ আর দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

২৫ সেপ্টেম্বর এই চিঠি লেখা হয়েছে। এনপি মিশ্র লিখেছেন, ভুয়ো সংঘর্ষে জড়িয়ে যুগ্ম ডিরেক্টর ঝাড়খণ্ডের ১৪ নিষ্পাপ জনগণের জীবন বিপন্ন করে তুলেছেন। এই ভুয়ো সংঘর্ষের তদন্ত চালাচ্ছে সিবিআই। প্রধানমন্ত্রীর দফতরে দেওয়া চিঠিতে অভিযুক্ত আধিকারিকের সিবিআই-তে চাকরির মেয়াদ শেষ করতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভুয়ো সংঘর্ষে অভিযুক্তদের পরিবার ইতিমধ্যেই অভিযুক্ত আধিকারিকের সিবিআই-তে নিয়োগের বিরোধিতা করেছেন। এছাড়াও ওই আধিকারিক বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত আধিকারিক একে ভাটনগর তদন্তে প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications