ফের জম্মুতে সেনা ছাউনির আকাশে উঁকি দিল ড্রোন, জারি উচ্চ সতর্কতা
ফের জম্মুতে সেনা ছাউনির আকাশে উঁকি দিল ড্রোন, জারি উচ্চ সতর্কতা
গতকাল সেনা বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণ চালানোর পর ফের উকি দিল সন্দেহভাজন ড্রোন। কুলচাক সেনা ছাউনির আকাশে সন্দেহভাজন ড্রোনের ঘোরাফোরা দেখা গিয়েছে। তারপরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে। ভোর তিনটে নাগাদ হঠাৎই ড্রেন আকাশে উড়তে দেখা যায়। গতকালের বিস্ফোরণের পর নজরদারি আরও কড়া হয়েছে। তারপরেউই ব়্যাডারে ড্রোনের গতিবিধি ধরা পড়ে।

ড্রোন বিস্ফোরণ
গতকাল সাত সকালে কেঁপে উঠেছিল কাশ্মীরের সেনা বিমানবন্দর। অনেকটা অপ্রত্যাশিত ভাবেই কাশ্মীরে সেনা বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণ ঘটনো হয়। এই ঘটনায় পাক জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রথম ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ড্রোনের মাধ্যমে জম্মুর উচ্চ নিরাপত্তা যুক্ত টেকনিকাল এলাকায় বিস্ফোরক ফেলেছিল জঙ্গিরা।

ফের উঁকি দিচ্ছে ড্রোন
ফের জম্মু-র আকাশে উঁকি দিতে শুরু করেছে ড্রোন। সোমবার ভোর তিনটে নাগাদ জম্মুর কুলচাক বিমানবন্দরের আকাশে উঁকি দিতে শুরু করে ড্রোন। তারপরেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ড্রোনটি আকাশে মিলিয়ে যাওয়ার আগে ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালিয়েছে সেনাবাহিনী। মিলিটারি স্টেশন সংলগ্ন এলাকায় কোথাও সেটি পড়েছে কিনা তা জানতে তল্লাশি শুরু করেছেন জওয়ানরা।

জঈশ যোগ
গতকাল সকালে কাশ্মীরে সেনা ছাউনিতে বিস্ফোরণের ঘটনায় পাক জঙ্গি সগঠন জঈশ-ই-মহম্মদের যোগ রয়েছে অনুমান গোয়েন্দাদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। কীভাবে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একটি ড্রোনের সাহায্য প্রথমে ছাদ ফুটো করা হয় তারপর সেই ফুটো দিয়ে বিস্ফোরক ভেতরে ফেলা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশকর্মী খুন
রবিবার রাতেই কাশ্মীরের প্রাক্তন পুলিশ অফিসারের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে পুলিশকর্মীর দেহ। খুন করা হয়েছে পুলিশকর্মী স্ত্রী এবং মেয়েকেও। গতকাল রাতে ঘটনাটি ঘটে। আজ সকালে পুলিশ কর্মীর মেয়ে হাসপাতালে মারা যান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications