কাশ্মীরের সাম্বা সেক্টরে রাতের অন্ধকারে উঁকি দিল ড্রোন, ব়্যাডারে ধরা পড়তেই গুলি চালালেন জওয়ানরা
কাশ্মীরের সাম্বা সেক্টরে রাতের অন্ধকারে উঁকি দিল ড্রোন, ব়্যাডারে ধরা পড়তেই গুলি চালালেন জওয়ানরা
রাতের অন্ধকারে ভূস্বর্গের আকাশে ঘুরে বেরাচ্ছে ড্রোন। কাশ্মীরের সাম্বা সেক্টরে পর পর দুটি ড্রোনের দেখা মিলেেছ। ব়্যাডারে ধরা পড়তেই গুলি চালাতে শুরু করেন সেখানে কর্তব্যরত জওয়ানরা। তাঁরা জানিয়েছেন রাত ৮টা ১৫ মিনিট এবং রাত ৮টা ৫ মিনিটে পর পর দুটি ড্রোনের দেখা মিলেছে।

কাশ্মীরে ফের ড্রোন
ফের কাশ্মীরের আকাশে দেখা দিয়েছে ড্রোন। এবার রাতের অন্ধকারে ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।ষ তাও আবার নিয়ন্ত্রণ রেখার কাছে। কাশ্মীরের সাম্বা সেক্টরে বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে পর পর দুটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সেগুলি েসনাবাহিনীর নজরে পড়তেই গুলি চালাতে শুরু করেন তাঁরা। সাম্বা সেক্টরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এলাকার কাছেই উড়তে দেখা গিয়েছে ড্রোন দুটি।

বিমানবন্দরে ড্রোন হামলা
কয়েকদিন আগেই জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছিল জঙ্গিরা। অনেকটা অপ্রত্যাশিতই ছিল সেই হামলা। প্রথমে একটি ড্রেনের সাহায্যে ছাদ ফুটো করা হয়। আর দ্বিতীয় ড্রোন দিয়ে বিস্ফোর তাতে প্রবেশ করানো হয়েছিল। তার পরেই ঘটানো হয় সেই বিস্ফোরণ। তারপরেই জম্মু বিমানবন্দরে ড্রোন চিহ্নিত করার ব়্যাডার বসানো হয়।

ড্রোনের উড়ানে নিষেধাজ্ঞা
জম্মু বিমানবন্দরে পর পর ড্রোন হামলার পর কুপওয়াড়া সহ কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার পরে কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোন দেখা গিয়েছে। গত কালও কাশ্মীরের পাক সীমান্তে ড্রোন উড়তে দেখা গিয়েছে ভোরে। সঙ্গে সঙ্গে গুলি চালিয়েছিলেন জওয়ানরা।

ড্রোন নীতি নিয়ে তৎপর কেন্দ্র
জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অসামরিক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পর জাতীয় ড্রোন নীতি তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। তার খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেখানে ডিজিটাল স্কাইকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রিন, ইয়োলো এবং রেড জোন। কোন কোন কোন ধরনের ড্রোন কতটা উচ্চতা পর্যন্ত উড়তে পারবে তার বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications