Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিনের উপর অলআউট ডিজিটাল স্ট্রাইক করবে আমেরিকা! নিষিদ্ধ হবে ড্রাগনভূমির সব সফটওয়্যার

শুধু চিনা অ্যাপ নয়, চিনের উপর ডিজিটাল স্ট্রাইকের পরিধি বাড়াতে সব রকম প্রস্তুতি সেরে রাখছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এই বিষয়ে এদিন জানান, আসন্ন দিনগুলিতে চিনা মালিকানাধীন সকল সফটওারের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 টিকটক ব্যান হয়েছে আমেরিকায়

টিকটক ব্যান হয়েছে আমেরিকায়

ইতমধ্যেই টিকটক ব্যান হয়েছে আমেরিকায়। রবিবারই এই বিষয়ে একটি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে মাইক পম্পেওর অভিযোগ, টিকটক এতদিন ধরে সরাসরি সব তথ্য চিনের কমিউনিস্ট পার্টিকে দিচ্ছিল, যা দেশের নিরাপত্তার জন্য এক বিশাল আশঙ্কার বিষয়। এর আগে ভারত টিকটক সহ ৫৯ অ্যাপ নিষিদ্ধ করায় দিল্লির প্রশংসা করেছিলেন পম্পেও।

চিনকে জব্দ করতে ভারতেরই পথে হাঁটছে আমেরিকা

চিনকে জব্দ করতে ভারতেরই পথে হাঁটছে আমেরিকা

এর আগে রবিবার চিনকে জব্দ করতে ভারতেরই পথে হাঁটে আমেরিকা। জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক আমেরিকায় নিষিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, করোনা সংক্রমণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। এই নিয়ে চিনের উপর ভীষণ ভাবে ক্রুদ্ধ ট্রাম্প। তিনি করোনা মহামারী ছড়ানোর জন্য সরাসরি চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

মার্কিন-চিন দূতাবাসের রাজনীতি

মার্কিন-চিন দূতাবাসের রাজনীতি

এদিকে আমেরিকায় দূতাবাস থেকে গোপন খবর পাচার করছে চিন। এমনই অভিযোগ করে আমেরিকার হিউস্টনে থাকা চিনা দূতাবাস বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাবে চিনও সেই কাজ করেছে। তবে সব জায়গা থেকে সরানো হয়নি দূতাবাস একটি জায়গা থেকেই দূতাবাস সরানো হয়েছে। এর আগে চিনের দোষ ঢাকছে হু, এই অভিযোগে হু-কে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে বেরিয়ে আসে আমেরিকা। তার জেরে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে হু-কে।

চিনকে আক্রমণ পম্পেওর

চিনকে আক্রমণ পম্পেওর

এছাড়া কয়েকদিন আগেই চিনকে আক্রমণ করে পম্পেও মার্কিন সেনেটে বলেছিলেন, চিনা কমিউনিস্ট পার্টির নজরদারি রুখতে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে কাজ করতে পারে। তাছাড়া চিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতি যে কাজে আসছে তাই মার্কিন কংগ্রেসের অধিবেশনে তুলে ধরেন মাইক পম্পেও। জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে আমেরিকার কোয়াড নৌ মহড়ার কথাও এদিন উল্লেখ করেন মাইক পম্পেও। পাশাপাশি ভারতের চিন বিরোধী পদক্ষেপের উদাহরণ তুলে ধরে প্রশংসাও করেন তিনি।

চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে সরব আমেরিকা

চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে সরব আমেরিকা

চিনের কমিউনিস্ট পার্টির এই ক্রমবর্ধমান আগ্রাসন নীতির বিরুদ্ধে সঠিক প্রতিক্রিয়া জানাতে সারা পৃথিবীর আজ এক হওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে মার্কিন স্বরাষ্ট্র সচিব বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। এবং ইন্দো প্যাসিফিক এলকার জন্যে এই লক্ষ্যে সেনেটের থেকে ১.৪৯ বিলিয়ন আর্থিক সাহায্য চেয়েছেন পম্পেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+