ভারতের মাটিতে দাঁড়িয়ে ফের কাশ্মীর নিয়ে কেন মধ্যস্থতার 'অফার' দিল ট্রাম্প
ভারতের মাটিতে দাঁড়িয়ে ফের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার 'অফার' ট্রাম্পের
সোমবার ভারত সফরে এসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, সন্ত্রাসবাদকে নির্মূল করতে পাকিস্তানের সঙ্গে একযোগে চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এবং এক্ষেত্রে তিনি পাকিস্তানের ইতিবাচক পদক্ষেপের কথাই সাংবাদিকদের জানান। আর এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে কাশ্মীর ইস্যুতে প্রয়োজন হলে মধ্যস্থতা করতে রাজি বলে জানালেন তিনি।

ফের মধ্যস্থতার তোপ ট্রাম্পের
এর আগে দু'বার কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে দাবি জানিয়েছিলেন ট্রাম্প। যা নিয়ে ভারত কড়া বিবৃতি দিয়েছিল এবং জানিয়েছিল কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই।

ট্রাম্পের সাফাই
তবে এদিন ভারতের মাটিতে দাঁড়িয়ে ফের একবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার কথা বললেন ট্রাম্প। বলেছেন, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আমি বলেছি কাশ্মীর বিষয়ে আমার পক্ষে যা করা সম্ভব আমি করব। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।

সন্ত্রাসবাদে যৌথ মোকাবিলা
এর পাশাপাশি সন্ত্রাসবাদ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী মোদী এবং তিনি দুজনে যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করবেন। এবং আগামিদিনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন। এই বিষয়ে ভারত এবং আমেরিকা যে একই পথের পথিক সেটা বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প।

পরপর প্রস্তাব ট্রাম্পের
তবে ঘটনা হল, ট্রাম যেভাবে নিজেদের দেশে কাশ্মীর ইস্যুতে মুখ খোলার পর খোদ ভারতের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে গেলেন, তাও আবার একবার নয়, দু'বার ভারত সরকারের কড়া বিবৃতির পর, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications