ভোটকেন্দ্রে বুথের কাছ থেকে 'আটক' কুকুর ! দায়ের হল মামলা
ভোট উত্তাপের মধ্যে 'আটক' কুকুর ! দায়ের হল মামলা
নির্বাচনী বিধি বলছে , বুথ বা ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় কেউ দলীয় প্রচার করতে পারবেন না । সেক্ষেক্রে কোনও রাজনৈতিক দলের প্রতীক বা পতাকা রাখা যাবে না ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা। আর এই বিধিই ভেঙে দিয়েছে মহারাষ্ট্রের এক কুকুর।

মহারাষ্ট্র উত্তরের নানদরবার টাউন এলাকায় এক কুকুরকে গ্রেফতার করেছে পুলিশ। কুকুরের গায়ে মোদী পন্থী স্লোগানের স্টিকার লাগানো ছিল বলে অভিযোগ। স্টিকারে লেখা ছিল-'মোদী লাও দেশ বাঁচাও'। আর সেই স্টিকার লাগিয়ে কুকুরটি দাঁড়িয়েছিল নবন্থনগর ভোটকেন্দ্রের কাছেই। ওই স্টিকার ভোটারদের প্রভাবিত করছে এমন অভিযোগ তুলে কুকুরে হেফাজতে নেয় পৌরসভা।
এখানেই শেষ নয়। কুকুরের মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭১ -এর Aধারায় মামলাও দায়ের করা হয়েছে। তিনি ভোট কেন্দ্রের কাছে তাঁর পোষ্য কুকুরকে দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ রয়েছে। ভোটের দিন এলাকা জুড়ে যাতে কুকুরটি ঘুরে বেড়াতে না পারে তার জন্যই আটকের নির্দেশ পুলিশ দিয়েছে বলে জানানো হয়েছে। এতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছিল।












Click it and Unblock the Notifications