দেশে বন্ধ হোক ভিআইপি সংস্কৃতি, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ক্ষুব্ধ চিকিৎসকরা
ভিআইপি বা নেতা–মন্ত্রী মানেই তাঁদের বিশেষ পরিষেবা ও তাঁদের সঙ্গে বিশেষ আচরণ করতে হবে। দীর্ঘদিন ধরেই ভারতের মতো দেশে এই সংস্কৃতি চলে আসছে। কিন্তু এবার এই সংস্কতির বদল হওয়া দরকার। তাই চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (ফাইমা) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সরকারি হাসপাতালে ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে এও বলা হয়েছে যে রাজনৈতিকবিদরা চিকিৎসকদের টেস্ট ও চিকিৎসার জন্য বাড়িতে ডেকে পাঠাচ্ছেন।

মোদীকে লেখা ওই অভিযোগ ভরা চিঠিতে এও বলা হয়েছে যে ফ্রন্টলাইনে যে সব চিকিৎসকরা কাজ করছেন তাঁরা যদি করোনায় আক্রান্ত হন তাঁদের জন্য কোনও সুবিধা নেই, উপরন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা সব ধরনের সুযোগ–সুবিধা পাচ্ছেন এবং তাঁদের দলের কর্মীরা জনসভা–মিছিল–মিটিং করে সংক্রমণ ছড়াচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্র সরকারের হাসপাতালে করোনা টেস্টের জন্য ভিআইপি কাউন্টার রয়েছে, সেখানে সব রাজনৈতিক ব্যক্তিত্বদের দলীয় কর্মী এবং মন্ত্রীরা নিজেদের টেস্ট করাতে পারে কিন্তু চিকিৎসকদের জন্য আলাদা করে টেস্টের কাউন্টার নেই।
চিঠিতে এও জোর দিয়ে বলা হয়েছে যে অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিত্বই চিকিৎসকদের তাঁদের বাড়িতে ডাকেন, অথচ এটা করার জন্য মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টের কোনও আইনত নির্দেশ নেই। এরই মাঝে রবিবার দিল্লিতে দৈনিক কোভিড–১৯ কেস মহামারির পর থেকে প্রথমবার ১০ হাজার অতিক্রম করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর্জি করেছেন যে পরিস্থিতি খুবই খারাপ এবং নাগরিকদের আবেদন করেছেন প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। তিনি কোভিড বিধি অনুসরণ করতে এবং হাসপাতালে ভিড় করতে নিষেধ করেছেন।
সোমবার দিল্লিতে কোভিড–১৯ নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বেসরকারি ও সরকার উভয় হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। কিছু সরকারী ও বেসরকারী হাসপাতালকে আবার পুরোপুরি কোভিড কেন্দ্রে রূপান্তরিত করা হবে বলে সরকারী কর্মকর্তারা জানিয়েছেন।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত












Click it and Unblock the Notifications