Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন কোন ভারতীয় অর্থমন্ত্রী সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন?

জানেন কোন ভারতীয় অর্থমন্ত্রী সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন?

১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মোদী সরকারের দ্বিতীয় শাসনকালের চতুর্থ বাজেট। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। যাকে ঘিরে ভারতবাসীর প্রত্যাশা রয়েছে প্রচুর। ভারতীয় সংবিধানের আর্টিক্যাল ১১২ অনুযায়ী ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ হয় সংসদে। এই বাজেটকে '‌বার্ষিক আর্থিক বিবৃতি’‌ বলেও উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু জানেন কি, ভারতের অর্থমন্ত্রী হিসাবে কোন ব্যক্তি সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন? আসুন জেনে নেওয়া যাক।

মোরারজি দেশাই

মোরারজি দেশাই

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মোরারজি দেশাই সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন। বাজেট পেশের মোট সংখ্যার নিরিখে তিনি রেকর্ড গড়েছেন দেশে। মোট ১০ বার তিনি ভারতের সাধারণ বাজেট পেশ করেছেন সংসদে। প্রথম দফায় ১৯৫৯ থেকে ১৯৬৩ এবং পরবর্তীকালে ১৯৬৭-১৯৬৯ সালের মধ্যে। আরও একটা মজার রেকর্ড রয়েছে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর। অর্থমন্ত্রী থাকাকালীন তিনি মোট দুই বার তাঁর জন্মদিনে (২৯ ফেব্রুয়ারি'‌১৯৬৪ ও '‌১৯৬৮) বাজেট পেশ করেছেন।

 পি চিদম্বরম

পি চিদম্বরম

এরপরই নাম রয়েছে পি চিদম্বরমের। তিনি মোট ৯ বার বাজেট পেশ করেছেন। ইউপি সরকারের আমলে তিনি বেশ কয়েকবছর অর্থমন্ত্রীর পদ সামলেছিলেন।

 প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোট আটবার বাজেট পেশ করেছেন।

যশবন্ত সিনহা, যশবন্তরাও চৌহান এবং সি.ডি. দেশমুখ

যশবন্ত সিনহা, যশবন্তরাও চৌহান এবং সি.ডি. দেশমুখ

এই তিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে প্রত্যেকে ৭ বার করে বাজেট পেশ করেছেন যশবন্ত সিনহা, যশবন্তরাও চৌহান ও সি.‌ডি.‌ দেশমুখ।

মনমোহন সিং ও টি টি কৃষ্ণমাচারি

মনমোহন সিং ও টি টি কৃষ্ণমাচারি

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন বিশ্বসেরা অর্থনীতিবিদ হিসাবেও পরিচিত। তিনি মোট ৬ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। একই সংখ্যক বার বাজেট পেশ করেছে প্রাক্তন অর্থমন্ত্রী টিটি কৃষ্ণমাচারিও।

 অরুণ জেটলি

অরুণ জেটলি

প্রাক্তন ও প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি টানা পাঁচবার বাজেট পেশ করেছেন।

প্রসঙ্গত, ব্রিটিশ আমলে বিকেল ৫টা থেকে বাজেট অধিবেশন শুরু হত এবং কর্মীদের সারা রাত ধরে কাজ করতে হত। ভারত স্বাধীন হওয়ার পর কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখেই সময় পরিবর্তন করে দুপুর ১১টা করা হয়। এছাড়া, আগে বাজেট শুধুমাত্র ইংরাজি ভাষায় প্রকাশ করা হত, ১৯৫৫-৬৬ সাল থেকে হিন্দি ভাষায় লেখা বাজেট পেশ শুরু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+