Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোভিড–১৯ থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না দেখে নিন এক নজরে

কোভিড–১৯ থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণ খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে। এরকম অবস্থায় অযথাই আতঙ্কিত হয়ে পড়ছেন দেশবাসী। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য কোভিড নিয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আতঙ্কিত ও গুজব না ছড়িয়ে সতর্ক থাকুন।

করোনা ভাইরাসের উপসর্গ

করোনা ভাইরাসের উপসর্গ

এই ভাইরাস সংক্রমণে ফ্লু-এর মতো লক্ষণ দেখা দেয়। যার মধ্যে প্রধান জ্বর, কাশি, শ্বাসকষ্ট। কিছু কিছু ক্ষেত্রে গন্ধ-স্বাদ বোঝা যায় না।

কী করবেন

কী করবেন

১)‌ বারবার হাত ধোওয়া অভ্যাস করুন। হাত সাবান ও জল দিয়ে ধোবেন অথবা যদি সেটা না থাকে অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে হাত ঘষুন। আপাতভাবে হাত পরিস্কার মনে হলেও হাত ধুয়ে নিন।

২)‌হাঁচি বা কাশির সময় আপনার জামার হাতার উপরের অংশ অথবা রুমাল বা টিস্যু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন।

৩)‌ ব্যবহার হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলে দিন

৪)‌ ভিড় রয়েছে বা অনেক লোকের সমাগম রয়েছে এমন জায়গা এড়িয়ে চলুন।

৫)‌যদি অসুস্থ বোধ করেন (‌জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি)‌ তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের কাছে যাওয়ার সময়ও মাস্ক পরুন।

৬)‌ যদি অসুস্থ বোধ করেন আগামী ১৪দিন সকলের সঙ্গে মেলামেশা বন্ধ করে একটি আলাদা ঘরে থাকুন।

কী করবেন না

কী করবেন না

১)‌ যদি আপনার কাশি এবং জ্বর হয়ে থাকে তাহলে কারও খুব কাছাকাছি যাবেন না।

২)‌ নিজের চোখ, মুখ ও নাক স্পর্শ করবেন না।

৩)‌ প্রকাশ্যে থুতু ফেলবেন না

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+