১১ লক্ষ রেলকর্মীকে দীপাবলির উপহার হিসেবে উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস

রেলের যোগ্য কর্মীদের হাতে পৌঁছে যায় উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস প্রতিবছর পুজো বা দশেরার আগেই।এবারও সেই ধারা বজায় রাখল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭৮ দিনের উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস ঘোষণা করেছে রেলকর্মীদের জন্য।

রেল মন্ত্রক জানিয়েছে, এই বোনাস কর্মীদের আরও উৎসাহিত করবে ও ভারতীয় রেলের কর্মদক্ষতা ও সামগ্রিক সাফল্য বাড়াতে সাহায্য করবে।

তবে একেকজন কর্মী কত টাকা পাবেন?সরকারি ঘোষণা অনুযায়ী, মোট বরাদ্দ প্রায় ১,৮৬৫.৬৮ কোটি টাকা। প্রায় ১০.৯১ লক্ষ কর্মী এর ফলে উপকৃত হবেন। প্রত্যেক যোগ্য কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা পর্যন্ত বোনাস পাবেন বলে জানা গেছে।এই বোনাস ট্র্যাক মেইনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, পয়েন্টসম্যান ও অন্যান্য গ্রুপ 'সি' কর্মীদের মধ্যে বণ্টন করা হবে।

রেলের রেকর্ড সাফল্য চলতি অর্থবছরে রেলওয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসময়ে মোট ১৬১৪.৯০ মিলিয়ন টন মালবাহী রেকর্ড লোডিং করা হয়েছে এবং প্রায় ৭.৩ বিলিয়ন যাত্রী পরিবহন করেছে ভারতীয় রেল। পাশাপাশি রেল বোর্ড নিজেদের বোতলজাত পানীয় জল 'রেল নিড়' এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১ লিটারের বোতলের দাম ১৫ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা ও ৫০০ মিলি বোতলের দাম ১০ টাকা থেকে কমিয়ে ৯ টাকা করা হবে।

আর এর ফলে একদিকে কর্মীদের হাতে উৎসবের আগে মোটা অঙ্কের বোনাস, অন্যদিকে যাত্রীদের জন্য পানীয় জলের দামে ছাড় ঘোষণায় দুই ক্ষেত্রেই উৎসবের মরশুমে সকলকে বড় উপহার দিল রেল কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+