Diwali 2024: সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না! বিতর্কিত 'স্যার ক্রিক'-এ দাঁড়িয়ে হুঙ্কার মোদীর

Diwali 2024: সীমান্তে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। হবে না কোনও সমঝোতাও। একযোগে চিন-পাকিস্তানকে বার্তা নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi)। প্রত্যেক বছর আলোর উৎসব অর্থাৎ দিওয়ালী ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। এবারও তার অন্যথা হল না। পৌঁছে গেলেন নিজের এলাকা বলে পরিচিত গুজরাতের কচ্ছে (Gujarat's Kachchh)।

আর সেখানে দাঁড়িয়েই সীমান্ত ইস্যুতে কার্যত হুঙ্কার ছাড়লেন মোদী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি পূর্ব লাদাখের বিতর্কিত অঞ্চল থেকে সরে গিয়েছে চিনের সেনাবাহিনী। দীর্ঘ চার বছর ধরে কার্যত সংঘাতের আবহ তৈরি ছিল সীমান্তে। অবশেষে কুটনৈতিক জয় ভারতের (Diwali 2024) ।

narendra Modi

দীর্ঘ আলোচনার পর বিতর্কিত দুটি এলাকা থেকে কার্যত চিন সেনাকে সরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে গুজরাতের কচ্ছে 'স্যর ক্রিক' (Sir Creek) এলাকায় পা রাখেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের পর এই এলাকার সীমান্ত নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত আছে।

আর সেখানে এদিন পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Diwali 2024) । সশস্ত্র বাহিনীর তিন শাখা অর্থাৎ স্থল, নৌ ও বায়ুসেনার জওয়ানদের সঙ্গে সময় কাটালেন তিনি। ছিলেন বিএসএফের আধিকারিকরাও। শুধু সময় কাটানো নয়, একেবারে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করলেন দিনটির।

পাশাপাশি বাহিনীর জওয়ানদের সঙ্গে বাহিনীর জলযানেও ঘুরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, জওয়ানদের পাশে আছেন, এই বার্তা দিতে সেনা পোশাকেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। আর এরপরেই কার্যত একযোগে চিন-পাকিস্তানকে এক সঙ্গে দিলেন বার্তা।

বক্তব্য রাখতে গিয়ে এদিন নরেন্দ্র মোদী বলেন, যখন থেকে দায়িত্বে এসেছি, তখন থেকে আমাদের নীতি সেনাবাহিনীর কথা ভেবে তৈরি করা হয়েছে। শত্রুপক্ষের হুঁশিয়ারির কাছে নয়, সেনাবাহিনীর উপর ভরসা করেই সিদ্ধান্ত বলে মন্তব্য তাঁর। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীকে আধুনিক ভাবে শক্তিশালী করা হয়েছে। বিশ্বের আধুনিক এবং শক্তিশালী বাহিনীর থেকে কোথাও কোনও অংশে ভারতীয় সেনা পিছিয়ে নেই বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে আলোর উৎসবে কখনও জম্মু ও কাশ্মীর তো কখনও অরুণাচল প্রদেশ আবার কখনও হিমাচল প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী (Diwali 2024)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+