Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগেন্দ্র যাদবকে তুলোধনা মনীশ শিশোদিয়া, আপের অন্তর্কলহ প্রকাশ্যে

যোগেন্দ্র যাদবকে তুলোধনা মনীশ সিসোডিয়ার, আপের অন্তর্কলহ প্রকাশ্যে
নয়াদিল্লি, ৬ জুন : আপের শীর্ষ নেতৃত্বের অন্তর্কলহ এবার চলে এল প্রকাশ্যে। দলের প্রথম সারির নেতা মনীশ শিশোদিয়া তুলোধনা করলেন দলের আর এক শীর্ষ নেতা যোগেন্দ্র যাদবের। দলের রাজনৈতিক বিষয়ক কমিটি (প্যাক) থেকে শনিবার পদত্যাগ করেন যোগেন্দ্র যাদব। আর এর পর থেকেই যাদবের উদ্দেশ্যটি কী এ প্রশ্ন তোলেন মনীশ। তাঁর পরিকল্পনা কোনও ভাবেই দলের কোনও সাহায্যে আসেনি বলেও যাদবের সমালোচনা করেন মনীশ।

চিঠি লিখে যাদবের তীব্র সমালোচনা করেন শিশোদিয়া। তিনি চিঠিতে লেখেন, 'পাবলিক ডোমেনে' নবীন জয়হিন্দের সঙ্গে যাদবের ঝগড়ার ফলে দলকে লাঞ্ছিত হতে হয়। যাদবকে চিঠি লিখে শিশোদিয়া বলেন, আপনি অভিযোগ তুলেছিলেন দল প্যাক-এর কথা শোনে না। তাহলে তো বলতে হয়, প্যাক চায়নি যে আপনি গুরগাঁও থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। এবিষয়ে কী বলবেন? প্রত্যেক ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল আপনাকে সমর্থন করেছেন। অথচ জয়হিন্দ প্রসঙ্গে অরবিন্দে আপনাকে সমর্থন না করায় আপনি তাঁকে 'সুপ্রিমো' বলে কটাক্ষ করলেন।

সূত্রের খবর অনুযায়ী, সিসোডিয়ার চিঠি যোগেন্দ্র যাদবের চিঠির জবাব মাত্র। কেন প্যাক থেকে পদত্যাগ করেছেন যাদব তা নিয়ে একটি চিঠি লিখে জানিয়েছিলেন।

যোগেন্দ্র যাদব হরিয়ানারই ছেলে। অথচ হরিয়ানা নিয়ে তাঁর ভুল সমীক্ষারও সমালোচনা করা হয়েছে সিসোডিয়ার চিঠিতে। যেখানে আপ মনে করেছিল এই রাজ্য থেকে ২৩ শতাংশ ভোট পাবে, সেখানে মোট ভোটের মাত্র ৩ শতাংশ পেয়েছে আপ। ১০ টি আসনের কোনটিতেও নিজেদর ছাপ ছাড়তে পারেনি আম আদমি পার্টি।

শুধু হরিয়ানা নয়, চিঠি অনুযায়ী, কেজরিওয়ালের ইচ্ছা না থাকা সত্ত্বেও যোগেন্দ্র যাদবের জোর করার ফলে ৪০০-র উপর প্রার্থী লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিল আপ। অথচ পাঞ্জাব ছাড়া সব রাজ্যেই মুখ থুবড়ে পরে আপ।

লোকসভা নির্বাচনে কুৎসিত হারের পরে মুখ খুলতে শুরু করে আপের প্রথম সারির নেতারাও। দল ছেড়ে বেরিয়ে যান শাজিয়া ইলমি এবং ক্যাপ্টেন গোপীনাথয়। মহারাষ্ট্রের দুই আপ নেত্রী অঞ্জলি দামানিয়া এবং প্রীতি মেনন প্রথমে ইস্তফার কথা ঘোষণা করলেও পরে এক ঘন্টার মধ্যে নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+